এবার জাতিসংঘে ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ ইরাকের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৪

এবার জাতিসংঘে ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ ইরাকের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৪ |
ইরাক সরকারের একজন মুখপাত্র বলেছেন, শনিবার ইরানে হামলার জন্য ইসরাইল বাগদাদের আকাশসীমা ব্যবহার করেছে। এর প্রতিবাদে জাতিসংঘে একটি অভিযোগ জমা দিয়েছে ইরাক। সোমবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। এর আগে ইরানে হামলায় ইরাকের মার্কিন নিয়ন্ত্রিত আকাশসীমা ব্যবহার করেছে বলে দাবি করে ইরানের সেনাবাহিনী। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই দাবি করা হয়। এবার ইরাক সরকারের অভিযোগের মধ্য দিয়ে এ দাবি সত্য হল। ইরাক থেকে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবি এবং ভিডিওতে দেখা গেছে, ইরানে হামলা চালানো ইসরাইলের ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের বিভিন্ন অংশ পাওয়া গেছে। ক্ষেপণাস্ত্রের টুকরোগুলো বাগদাদের উত্তরে একটি এলাকায় পড়েছে

বলে মনে হচ্ছে। ১ অক্টোবর তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে গত শনিবার ইরানজুড়ে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরাইল। ইরান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ইরানের সীমান্ত থেকে ১০০ কিলোমিটারের মধ্যে অবস্থান করছিল ইসরাইলি যুদ্ধবিমানগুলো। সেখানে ইরাকের মার্কিন নিয়ন্ত্রিত আকাশসীমা ব্যবহার করে ইরানের লক্ষ্যবস্তুতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি প্রতিবেশি বিভিন্ন দেশ সফর করেছিলেন। সেখানে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যদি কোনো তৃতীয় দেশ ইসরাইলকে তাদের আকাশসীমা ব্যবহার করে ইসরাইলকে আক্রমণের সুযোগ করে দেয়। তাহলে ওই দেশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা ‘বৈধ’ মনে করবে তেহরান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা বেড়েছে ৪১ শতাংশ: পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ, বেড়েছে অর্থপাচার কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের