এবার চীনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন জেলেনস্কি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫

এবার চীনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন জেলেনস্কি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫ |
এবার চীনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি। দেশটির গোয়েন্দা সংস্থা জানিয়েছে, চীনের প্রায় ১৫৫ জন রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বুধবার (৯ এপ্রিল) চীনের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে জেলেনস্কি এই অভিযোগ এনেছেন। খবর আলজাজিরা। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে রাশিয়া তাদের সামরিক বাহিনীতে চীনা নাগরিক নিয়োগ দিচ্ছে। চীনা সরকারও এ কাজে সহযোগিতা করছে। তিনি আরও বলেন, এসব ব্যক্তিরা চীনের কাছ থেকে কোনো নির্দেশনা পাচ্ছে কিনা কিয়েভ সেটা জানার চেষ্টা করছে। জেলেনস্কি বলেন, চীনের বিষয়টি গুরুতর। ১৫৫ জনে নাম এবং পাসপোর্ট সংক্রান্ত তথ্যও রয়েছে গোয়েন্দার

হাতে। যারা ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার হয়ে যুদ্ধ করছে। আমরা বিশ্বাস করি এই সংখ্যা আরও অধিক হবে। এর আগে মঙ্গলবার জেলেনস্কি বলেন, ইউক্রেনের সেনাবাহিনী যুদ্ধের ময়দান থেকে দুজন চীনা নাগরিককে আটক করেছে। যারা ইউক্রেনের মাটিতে রুশ সেনাবাহিনীর সঙ্গে ছিল। চীনা সেনারা রাশিয়ার হয়ে যুদ্ধ করছেন এমন অভিযোগ এবারই প্রথম করল ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আটককৃত এই দুই সেনার বিনিময়ে রাশিয়ার কাছে বন্দি থাকা দুই ইউক্রেনীয় সেনাকে ফিরিয়ে আনতে চান। জেলেনস্কির অভিযোগের পর বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক নিউজ কনফারেন্সে বলেন, চীনা নাগরিক ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি আরও বলেন, চীনা সরকার তার নাগরিকদের সব

সময় সংঘাতময় এলাকায় এড়িয়ে চলতে নির্দেশ দিয়েছে। তারপরও কিয়েভের এমন অভিযোগ বেইজিং খতিয়ে দেখছে। তবে এ বিষয়ে রাশিয়া কোনো মন্তব্য করেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তুরাগ হত্যাকাণ্ড: বিএনপি ও পুলিশের অস্বীকারের পরেও সত্য উদ্ঘাটন; পুলিশ-বিএনপি’র যৌথ অভিযান ও হামলা! ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক মার্তিনেল্লির গোলে রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোতে ব্রাজিল ‘সংসার চলে না, চিকিৎসা বন্ধ’— ব্যাংক একীভূতকরণের জাঁতাকলে পিষ্ট ৩ কোটি মানুষের ভবিষ্যৎ পুরান ঢাকায় গণশৌচাগার দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় এডিপি বাস্তবায়নে ১৬ বছরের সর্বনিম্ন রেকর্ড: কর্মকর্তাদের সক্ষমতার অভাবে থমকে আছে প্রকল্প বাস্তবায়ন কোথায় চলেছে দেশ: জ্বালানি সংকটে অচল ১৫টি বিদ্যুৎ কেন্দ্র, কিছু চলছে রেশনিং করে ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে দেশটা দিনে অচল থাকে, রাইতে হারিকেন: স্মরণকালের সর্বোচ্চ লোডশেডিং দেখল বাংলাদেশ সংকটে বিপর্যস্ত সাভারের চামড়া শিল্পনগরী: পচছে চামড়া, রপ্তানিতে অনিশ্চয়তা, উৎপাদন নেমেছে অর্ধেকে ইউরোপে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা: এক বছরেই ১৪৫ কোটি ইউরোর বাজার হারাল বাংলাদেশ পাঁচ কারণে জাপানকে হারানো কঠিন হবে ব্রাজিলের জন্য রাজধানীসহ ২০ অঞ্চলে রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ৯ হাজার কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো পে স্কেল: বেতন ১৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের জাবির সেই ছাত্রীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হাইকোর্টের নির্দেশ ইসরাইলে ইরানি সাইবার হামলা বেড়েছে তিন গুণ ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি সূর্যাস্ত দেখা যেভাবে শারীরিক-মানসিক স্বাস্থ্য ভালো রাখে