এবার কাশ্মীর সংকট নিয়ে মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মে, ২০২৫

এবার কাশ্মীর সংকট নিয়ে মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মে, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। এবার বহুদিন ধরে চলে আসা কাশ্মীর সংকট সমাধানে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। হিন্দু-সংখ্যাগরিষ্ঠ ভারত এবং মুসলিম-সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান উভয়েই কাশ্মীরের কিছু অংশ নিয়ন্ত্রণ করলেও পুরো ভূখণ্ডটিই নিজেদের দাবি করে আসছে। এই অঞ্চল নিয়ে একাধিকবার যুদ্ধেও জড়িয়েছে পরমাণু শক্তিধর দুই দেশ। তবে কোনোবারই প্রকৃত সমাধান আসেনি। ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন অবসানের পর স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয় এই দুইটি দেশ। এরপর থেকে তারা তিনবার যুদ্ধে জড়িয়েছে—যার মধ্যে দুটির কারণ ছিল এই কাশ্মীর অঞ্চল। ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন অবসানের পর স্বাধীন

রাষ্ট্র হিসেবে জন্ম নেয় এই দুইটি দেশ। এরপর থেকে তারা তিনবার যুদ্ধে জড়িয়েছে—যার মধ্যে দুটির কারণ ছিল এই কাশ্মীর অঞ্চল। ভারতের অভিযোগ, ভারতের নিয়ন্ত্রণাধীন জম্মু ও কাশ্মীর অঞ্চলে ১৯৮৯ সালে যে সশস্ত্র বিদ্রোহ শুরু হয়, তার পেছনে রয়েছে ইসলামাবাদের প্রত্যক্ষ মদদ। সেই বিদ্রোহে এ পর্যন্ত বহু মানুষ প্রাণ হারিয়েছে। তাদের দাবি,পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠীগুলো দেশের অন্যান্য অঞ্চলেও হামলা চালাচ্ছে। তবে ইসলামাবাদ সরকার এসব অভিযোগ ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে। পাকিস্তান জানিয়েছে, তারা কাশ্মীরি জনগণের প্রতি শুধুমাত্র নৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন দিয়ে থাকে। ডোনাল্ড ট্রাম্প দুই দেশের প্রতি কাশ্মীর ইস্যুতে সমাধান খুঁজে বের করতে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম

ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘যদিও এটি আনুষ্ঠানিকভাবে আলোচনা হয়নি, তবে আমি উভয় দেশের সঙ্গে বাণিজ্য ব্যাপকভাবে বাড়ানোর পরিকল্পনা করছি। পাশাপাশি, আমি তোমাদের উভয়ের সঙ্গে কাজ করতে আগ্রহী যেন কাশ্মীর ইস্যুতে কোনো একটি সমাধানে পৌঁছানো যায়।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দিনাজপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে?