এবারও কথা রাখতে ভোলেনি নাপোলি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মে, ২০২৫

এবারও কথা রাখতে ভোলেনি নাপোলি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ |
৩৩ বছরের অপেক্ষা ঘুচেছিল দুই মৌসুম আগে। এবারের ব্যবধান আঙুলের কড়ে গুণে দুই মৌসুম। নেপলস শহর যে আরেকবার নীল রঙে ছেয়ে যাচ্ছে, তা আঁচ করা গেছিল। বুক চিতিয়ে লড়েছে অ্যান্তনিও কন্তের শিষ্যরা, ভুল করেনি নাপোলিও। ইন্টার মিলানকে ১ পয়েন্ট পেছনে ফেলেই সেরেছে শিরোপা উৎসব। ইতালিয়ান লিগের শেষ ম্যাচে জিততেই হতো নাপোলিকে। সমীকরণ এমন ছিল—হার কিংবা ড্র যা হোক, শিরোপার নিশ্বাস দূরত্বে আফসোস নিয়ে থামতে হবে নেপলসবাসীর। ‘জয়’ সব কিছুর একমাত্র সমাধান। ক্যাগলিয়ারির বিপক্ষে জিওভান্নি ডি লরেঞ্জোরা ভুল করেনি। ২-০ গোলে হারিয়েই সেরেছে অঙ্ক। শেষ তিন মৌসুমে নাপোলির এটি দ্বিতীয় শিরোপা। সবমিলিয়ে চারটি। ৮১ পয়েন্ট নিয়ে ইন্টারকে দুইয়ে থেকে থামতে হয়েছে। চ্যাম্পিয়ন নাপোলির

পয়েন্ট ৮২। ওই এক পয়েন্টই সমাধান করে দিয়েছে—নাপোলি হচ্ছে ইতালির সবচেয়ে সেরা ক্লাব। ইন্টার মিলান তাদের হাতে থাকা সবটা করে রেখেছিল। কোমোকে কোনো প্রকার সুযোগ না দিয়েই হারিয়েছে ২-০ ব্যবধানে। কিন্তু এই ভাগ্য পুরোটাই নাপোলির হাতে। মৌসুম শুরু থেকে রাজ করা দলটি মাঝে থমকে পড়েছিল। এরপর দারুণ গতিতে ঘুরে দাড়ায়। শেষদিকে দুই ড্র আফসোস বাড়িয়েছিল, কিন্তু শিরোপায় বাগড়া হয়নি। হতে পারত যদি না চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে যাওয়া ইন্টার গড়বড় করে বসত। লিগের শেষ ম্যাচের আগেরটিতে পয়েন্ট না খোয়াত, তবে ফল ভিন্ন হতে পারত। সেটি হয়নি। নাপোলি ও ইন্টার—দুদলরেই প্রয়োজন ছিল জয়ের। ব্যবধান ছিল এক পয়েন্টের। দুটি দলই জিতেছে। ওই এক পয়েন্টই

সমাধান করে দিয়েছে—নাপোলি হচ্ছে ইতালির সবচেয়ে সেরা ক্লাব। ৮১ পয়েন্ট নিয়ে ইন্টারকে দুইয়ে থেকে থামতে হয়েছে। চ্যাম্পিয়ন নাপোলির পয়েন্ট ৮২। দুই মৌসুম আগে নাপোলিকে নিয়ে বিশাল উদযাপন হয়েছিল। উপকূলের শহরটি মেতে ছিল বড় আনন্দে। পোস্টারে পোস্টারে ছেয়ে গিয়েছিল শহর। এবারও তেমন। এদিন ৪২ মিনিটে স্কট ম্যাকটোমিনি আর ৫১ মিনিটে রোমেলু লুকাকুর গোলে জয় নিশ্চিত করে নাপোলি। শিরোপা উদযাপন শেষে নাপোলি অধিনায়ক জিওভান্নি শুনিয়েছেন তাদের উচ্ছ্বাস, ‘সবার সহযোগীতা আছে, কিন্তু কোচ এখানের সব। নাপোলির শীর্ষে যেতে তাকে খুব প্রয়োজন ছিল। সে অসাধারণ।’ নাপোলিকে সেরা বানানো কন্তেকে নিয়ে আলাদা আলোচনা। একটি রেকর্ডও গড়ে ফেলেছেন নেপলসের কোচ। তিনিই একমাত্র কোচ যিনি তিনটি ভিন্ন ক্লাবের হয়ে

সিরি’আ শিরোপা জিতেছেন। আগের দুটির একটি ইন্টার মিলানের হয়ে, অন্যটি জুভেন্টাসের। এবার নাপোলির ইতিহাসে কন্তে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে? ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২ ‘অপহৃত’ সেই শিবির নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা