এটিএম বুথে কিশোরীকে ধর্ষণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জুন, ২০২৫

এটিএম বুথে কিশোরীকে ধর্ষণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুন, ২০২৫ |
গাজীপুরের শ্রীপুরে এটিএম বুথে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। বুথটির দায়িত্বে থাকা এক নিরাপত্তাকর্মী ওই কিশোরীকে ধর্ষণ করে। রবিবার (১৫ জুন) সকালে উপজেলার এমসিবাজার এলাকায় তালহা স্পিনিং মিলস লিমিটেড কারখানার সামনে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের কক্ষে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার কিশোরীর (১৪) বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়। সে তার মা-বাবার সঙ্গে শ্রীপুর উপজেলায় ভাড়া বাসায় থাকে। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. লিটন মিয়া (৪০) ওই এটিএম বুথটির নিরাপত্তকর্মী হিসেবে কর্মরত। লিটন পাশে মুলাইদ এলাকায় আতাব উদ্দিন মুছার বাড়ির একটি কক্ষে ভাড়া থাকেন। ঘটনার পর থেকে লিটন পলাতক। কিশোরীর বাবা জানিয়েছেন, সংসারে অভাব থাকায় কিশোরী বয়সে তার মেয়েটি মাত্র ৬ হাজার টাকা বেতনে একটি স্পিনিং কারখানায় চাকরি

করত। চাকরিকালীন ওই এটিএম বুথ থেকে টাকা তোলার সময় তার মেয়ের সঙ্গে নানা বাহানায় কথা বলার চেষ্টা করতেন লিটন। বেতন কম থাকায় এরই মধ্যে তার মেয়ে চাকরি ছেড়ে দেয়। লিটন মিয়া তা জেনে তার মেয়েটিকে ১২ হাজার টাকা বেতনে তালহা স্পিনিং মিলস কারখানায় চাকরি পাইয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন। কিশোরী মেয়েটির বাবা জানান, রোববার সকাল ৬টার দিকে লিটন তাকে ফোন করে কাগজপত্রসহ তার মেয়েকে পাঠিয়ে দিতে বলেন। সেখানে যাওয়ার পর এটিএম বুথের ভেতর নিয়ে মুখ চেপে ধরে মেয়েটির ওপর জোরপূর্বক নির্যাতন চালান লিটন। মেয়েটির বাবা কান্নায় ভেঙে পড়ে জানান, বাড়ি ফেরার পথে তাকে দেখেই কেঁদে ফেলে মেয়েটি। পরে ঘটনাটি তাকে জানায়। শ্রীপুর থানার

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, ‘এ ঘটনায় মেয়েটির বাবা রোববার বিকেলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট