এক মাদক ব্যবসায়ির হাতে আরেক মাদক ব্যবসায়ি খুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জুন, ২০২৫

এক মাদক ব্যবসায়ির হাতে আরেক মাদক ব্যবসায়ি খুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুন, ২০২৫ |
মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে মোবারক হোসেন (১৮) নামের এক তরুণ ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আজ রোববার বিকেলে রাজধানীর শাহবাগে শিশুপার্কের পাশে এ ঘটনা ঘটে। নিহতের খালাতো ভাই রবিউল ইসলাম বলেন, তাঁরা শাহবাগে মেট্রোরেল স্টেশনের নিচে ভাসমানভাবে থাকেন। মোবারকের কাছে মাদক বিক্রির পাঁচ হাজার টাকা পেতেন নবী নামের এক যুবক। ওই টাকা না পেয়ে নবীর নির্দেশে রাতুল, রাজুসহ কয়েকজন মোবারককে ধরে শিশুপার্কের পাশে নিয়ে যায়। একপর্যায়ে তাঁর দুই পায়ের ঊরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মোবারককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। রবিউল আরও জানান, ঘটনার সময়

মোবারকের মুঠোফোনও নিয়ে যায় দুষ্কৃতকারীরা। মোবারক মুঠোফোনটি ফেরত দেওয়ার জন্য অনুরোধ করলেও তারা না শুনেই হামলা চালায়। নাম প্রকাশ না করার শর্তে মোবারকের পূর্বপরিচিত একজন বলেন, দুই পক্ষই শাহবাগ এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করত। ওই মাদক বিক্রির লেনদেন নিয়ে বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটে। পুলিশ জানায়, নিহত মোবারক সিলেটের বাসিন্দা। কিছুদিন আগে তাঁর বিয়ে হয়েছিল। বর্তমানে তাঁর স্ত্রীর বাসা রামপুরার আফতাবনগরে হলেও মোবারক অধিকাংশ সময় শাহবাগে মেট্রোরেল স্টেশনের নিচে থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক প্রথম আলোকে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়টি শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে। তারা বিষয়টি তদন্ত

করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভৈরবে সাবেক মেয়রের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেফতার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, যেসব সুবিধা পাবে ব্যবহারকারীরা ক্যান্সার চিকিৎসায় সবচেয়ে বড় বিনিয়োগ কী? হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮ ‘২০ বছর বনাম ৪ মাস’—ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পালটা জবাব হামে প্রাণ গেল আরও ৬ জনের, মৃত্যু ছাড়াল ৮০০ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল নিজেদের কি ভগবান ভাবেন? শিক্ষার্থীদের ওপর হামলায় ক্ষুব্ধ অরিজিৎ সিং ‘ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’ জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের