এক দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ August, ২০২৬

এক দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ August, ২০২৬ |
এক দিনের ব্যবধানে স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১০০

টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৮০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৪ হাজার ২০৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা। এর আগে গত ১১ আগস্ট ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি

সোনার দাম এক হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা নির্ধারণ করা হয়। এদিকে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৮৪০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১০৪ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের

দাম। এর মধ্যে দাম ৫২ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৫২ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার। দেশের বাজারে গত ২৯ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার এক টাকা নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করে। এটাই ছিল সোনার সর্বোচ্চ দাম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ হঠাৎ আলোচনায় তরুণ অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলিতে যুবক নিহত কোচের বকুনিতে এক সপ্তাহ কথা বলেননি বাবর আজম তিন বিশ্বকাপ খেলা নাকাতা এখন জাপানি পানীয় ব্যবসায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত কোস্টারিকায় প্রবেশে বাধা, বিমানবন্দরেই ডক্টরেট নিলেন জাতিসংঘের বিশেষ দূত ইরানের নজরদারি ড্রোন ভূপাতিত, হরমুজ বন্ধের হুমকি রাজধানীতে দুই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা গ্রেপ্তার দেশের বাজারে এল ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল আওয়ামী লীগের স্লোগান দিলে সাত বছরের কারাদণ্ডের দাবি খোমেনী এহসানের জামায়াত ছাড়ার ইঙ্গিত দিলেন কুষ্টিয়ার এমপি আমির হামজা ইসির সংলাপ নিয়ে জামায়াত ও এনসিপির ভিন্ন অবস্থান শেখ হাসিনার রক্তের নেশা এখনো যায়নি: রিজভী সিলেটে বিএনপির সাবেক এমপির বাড়িতে পেট্রলবোমা হামলা সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে জিডি হাফ পাস নিয়ে হেনস্তা: ঠিকানা পরিবহনের ২০ বাস আটকে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ ব্যালন ডি’অরে মেসি ও রোনালদোর ভোটে জায়গা পেলেন দুই তারকা হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা