এই প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন অসম্ভব: নুর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ June, ২০২৫

আরও খবর

ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ

আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন

বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?

রিজভীর বাসভবনে ছাত্রলীগ হামলা করতে পারে শঙ্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আগাম নিন্দা

লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর

যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের

এই প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন অসম্ভব: নুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ June, ২০২৫ |
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, গলাচিপায় গণঅধিকার পরিষদের পূর্বঘোষিত কর্মসূচি ঠেকাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার (১৩ জুন) বিকালে উপজেলা পরিষদ চত্বরে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, এই পদক্ষেপ শুধু তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতেই নেওয়া হয়েছে, যার মাধ্যমে প্রশাসনের পক্ষপাতদুষ্ট ভূমিকা ও নির্বাচন পরিচালনায় অযোগ্যতা স্পষ্ট হয়ে উঠেছে। সংবাদ সম্মেলনে বলা হয়, গলাচিপা ও দশমিনায় গণঅধিকার পরিষদের কার্যালয়সহ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট এবং নির্যাতন চালিয়েছে বিএনপির একটি অংশ। যার নেতৃত্বে রয়েছেন বিএনপি নেতা হাসান মামুন। হামলার ঘটনায় ভিপি নুর ও তার সহযোগীরা চার ঘণ্টার বেশি সময়

অবরুদ্ধ ছিলেন। পরে সেনাবাহিনীর সহযোগীতায় তারা মুক্ত হন। এসব হামলার পরও হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে প্রশাসন উলটো গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ কর্মসূচিকে নিষিদ্ধ করেছে। সভায় আরও জানানো হয়, বিএনপির কেন্দ্র থেকে গণঅধিকার পরিষদকে সহযোগীতার নির্দেশনা থাকলেও স্থানীয় পর্যায়ে উলটো অসহযোগিতা ও সহিংসতা চালানো হচ্ছে। গলাচিপা ও দশমিনার চরবিশ্বাস, বকুলবাড়িয়া, আটহরা, কলাপাড়া ইউনিয়নে গণঅধিকার পরিষদের স্থানীয় কার্যালয় ও কর্মীদের বাড়িতে হামলা চালানো হয়েছে এবং এসব হামলায় নুরের ছোট ভাইসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বলা হয়েছে, হামলাকারীরা বরিশালসহ আশপাশের এলাকা থেকে ভাড়াটে সন্ত্রাসী এনে এলাকায় মহড়া দিয়েছে ও গাছ ফেলে রাস্তা অবরোধ করে কর্মসূচি পণ্ড করার অপচেষ্টা চালিয়েছে। প্রশাসন হামলাকারীদের থামাতে না

পেরে দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বরং নিরাপরাধ দলটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দায়িত্ব এড়ানোর চেষ্টা করেছে বলে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে নুরুল হক নুর বলেন, এ ধরনের প্রশাসনের অধীনে কোনো নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে পারে না। বরং এটি একটি পক্ষপাতদুষ্ট ও ক্ষমতা সমর্থক প্রশাসনের প্রতিচ্ছবি। এছাড়াও তিনি বর্তমান জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান ডিসি বিএনপি নেতা হাসান মামুনের ছত্রছায়ায় পতিত সরকারের দোসর হারুন-বেনজীরের ভূমিকায় অবতীর্ণ হতে চায়। তাই তার অপসারণ দাবি জানাচ্ছি। প্রশাসনের নির্লজ্জ পক্ষাবলম্বন এবং হামলাকারীদের প্রশ্রয়দানকে গণতন্ত্র ও বিরোধী রাজনীতির জন্য বড় হুমকি হিসেবে আখ্যায়িত করেন তিনি। সংবাদ

সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে নুর বলেন, স্থানীয়ভাবে যারা সহিংসতা চালাচ্ছে তাদের অপকর্ম তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা প্রয়োজন। নাহলে ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে এই বিভাজনের দায় দলের ওপরই বর্তাবে। একইসঙ্গে তিনি জানান, গণঅধিকার পরিষদ এখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জোটভুক্ত হয়নি এবং তারা চলমান সহিংসতার ঘটনা স্মরণে রাখবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি