‘উড়ে এসে ক্ষমতায় বসে বিতর্কিতদের উপদেষ্টা বানাচ্ছেন’- ডঃ ইউনুসকে ফয়জুল করিম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪
     ৫:০৩ পূর্বাহ্ণ

‘উড়ে এসে ক্ষমতায় বসে বিতর্কিতদের উপদেষ্টা বানাচ্ছেন’- ডঃ ইউনুসকে ফয়জুল করিম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪ | ৫:০৩ 130 ভিউ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে কঠিন হুশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে তিনি বলেছেন, ৫ আগষ্টের পরে অন্তর্বর্তী সরকারকে ভেবেছিলাম দেশের মাটি ও মানুষের দিকে লক্ষ্য রেখে দেশ পরিচালনা করবেন। কিন্তু ওনারা কী করতেছেন? কোথা থেকে সেই ফারুকী নামীও এদেরকে নিয়ে আসছেন, উপদেষ্টা করেছেন। কোন যোগ্যতার কারণে ফারুকী সাহেব উপদেষ্টা হলেন। আপনি আন্দোলন করেন নাই, আপনি সংগ্রাম করেন নাই, আপনি রক্ত দেন নাই, আপনার জীবন যায় নাই, আপনার পরিবারের কেউ শহিদ হয় নাই, আপনার দলের কেউ আহত হয় নাই। এদেশের হাজারো মানুষ শহীদ হয়েছে, এদেশের হাজারো মানুষ

পঙ্গু হয়েছে। আপনি বারবার ওয়াদা করেছিলেন যারা আহত এবং নিহত হয়েছে সেই পরিবারগুলোকে দেখবেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করবেন। কিন্তু আপনি ক্ষমতায় বসার পরে আজও তাদের চিকিৎসা ব্যবস্থা করেন নাই। শহিদ পরিবারের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করেন নাই। আপনি কোথা থেকে ক্ষমতার মসনদে বসে ফারুকীসহ সেযকল বিতর্কিত উপদেষ্টা বানিয়েছেন অনতিবিলম্বে তাদের পদত্যাগ করতে বাধ্য না করেন তাহলে আপনার বিরুদ্ধে কর্মসূচিতে বাধ্য হবো। তিনি আরও বলেন, আজকে বিএনপি পুরো ইউটার্ন ক্ষমতায় আসার জন্য। বিএনপির স্বাদ মেটে নাই। ওনাদেরকে আসলে কোন অত্যাচার অবিচার করা হয় নাই। আওয়ামীলীগ সরকার যেই পরিমাণ নির্যাতন করেছে তারপরেও ওনারা আওয়ামীলীগকে ক্ষমতায় আনার জন্য পথ উন্মোচন করছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম অস্থিরতা ও সিদ্ধান্তহীনতায় চিহ্নিত ইউনূসের ৫৫৯ দিনের প্রশাসন বাংলাদেশ আওয়ামী লীগ–এর পক্ষ থেকে পবিত্র রমজানের শুভেচ্ছা দখলদারের স্বৈরাচারী আদেশে নিষেধাজ্ঞার কোন বৈধতা বা আইনি ভিত্তি নেই; আওয়ামী লীগ সংগঠিত হবে জনতার বাধভাঙ্গা অংশগ্রহণে, আপন মহিমায় এক জাদুকরের বিদায়ের পর আরেক জাদুকরের আগমন The international community often views Nobel laureates through a lens of deified reverence, assuming that a Peace Prize in the pocket equates to a democrat in the soul. দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে মাহে রমজানের মোবারকবাদ জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের বিবৃতি ক্যাশ’ সামলাতেন স্ত্রী শীলা: আসিফ নজরুলের বিরুদ্ধে ১৪ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ কারাবন্দী নেতাদের পরিবারের পাশে ইফতার সামগ্রী নিয়ে যুবলীগ নেতা জনি রমজানে আড়াইটা পর্যন্ত ব্যাংক লেনদেন স্কুলে রমজানের ছুটি বৃহস্পতিবার থেকে ফ্যাসিস্ট ইউনূসের ডিজাইনে জাল ভোটের নির্বাচনঃ দৈবচয়নে টিআইবির ৭০ টি আসন পর্যবেক্ষণ, ধৃত জাল ভোটের পরিসংখ্যান ২১.৪% বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ পার্বতীপুর উপজেলা শাখা, দিনাজপুর এর উদ্যোগে পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন। ইউনূসের আয়োজিত প্রহসনের নির্বাচন, যেখানে অবাধে চলেছে জাল ভোটের মহোৎসব In divided Bangladesh, election delivers power, not stability পবিত্র রমজান মাসে বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি অসহায়, দুস্থ, প্রান্তিক, নিম্ন আয়ের মানুষদের জন্য ইফতার, সেহরি, খাদ্য উপকরণ সহায়তাসহ অন্যান্য মানবিক কর্মসূচি গ্রহণের আহ্বান দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের ‘মবের জনক’ উপাধি নিয়ে বিদায় ড. ইউনূসের: পেছনে রেখে গেলেন লাশের মিছিল ও বিচারহীনতার সংস্কৃতি জাইমা রহমানের বিরুদ্ধে ‘ডিজিটাল চরিত্র হনন’: ক্ষমতাসীনদের পাশে দাঁড়িয়ে রাজনৈতিক শিষ্টাচারের ডাক ছাত্রলীগ নেতার বাবার মৃত্যুর পর অবশেষে মুক্তি মিলল ছেলের: জানাজায় অংশ নিতে বাড়ি ফিরলেন সামি কুড়িগ্রাম-১ এ ভোটার নেই, তবু ভোট ১০০% পূর্ণ