ঈদুল আজহায় টানা ১১ দিনের ছুটি মিলবে যেভাবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৬

ঈদুল আজহায় টানা ১১ দিনের ছুটি মিলবে যেভাবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৬ |
পবিত্র ঈদুল আজহা ত্যাগের অনন্য শিক্ষা আর স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগির এক মহোৎসব। আর ২০২৬ সালের এ ঈদটি সরকারি চাকরিজীবীদের জন্য যেন বাড়তি সুখবর নিয়ে আসছে। ঈদুল আজহা চাকরিজীবীদের জন্য নিয়ে আসতে পারে টানা ১১ দিনের দীর্ঘ ছুটির সুযোগ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির প্রজ্ঞাপন ও ক্যালেন্ডার বিশ্লেষণে দেখা গেছে, ঈদের সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি এবং ঐচ্ছিক ছুটিকে একত্র করলে এই দীর্ঘ অবকাশ তৈরি হতে পারে, যা কর্মজীবীদের জন্য বছরের অন্যতম বড় বিরতি হতে পারে। প্রজ্ঞাপন বিশ্লেষণে দেখা যায়, ক্যালেন্ডারের ছুটির বিন্যাস এমনভাবে মিলেছে যে, মাত্র দুই দিনের কৌশলী ছুটি নিলেই টানা ১১ দিনের দীর্ঘ অবকাশ ভোগ করা সম্ভব। বাড়ির টানে গ্রামে ফেরা মানুষের

জন্য এটি হতে পারে বছরের সবচেয়ে দীর্ঘ ও স্বস্তিদায়ক ছুটি। যেভাবে মিলবে ১১ দিনের ছুটি সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ২৬ থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে সাধারণ ও নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত রয়েছে। তবে এর আগে ও পরে থাকা সাপ্তাহিক এবং ঐচ্ছিক ছুটি যুক্ত করলে ছুটির সময়কাল আরও বেড়ে যায়। ছুটির সম্ভাব্য হিসাব— শুরুর সাপ্তাহিক ছুটি: ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। কৌশলী সংযোজন: ২৪ ও ২৫ মে (রবি ও সোমবার) এই দুই দিন নৈমিত্তিক ছুটি নিলে ছুটি কার্যত ২২ মে থেকেই শুরু হয়ে যাবে। ঈদের মূল ছুটি: ২৬ ও ২৭ মে নির্বাহী আদেশে ছুটি, ২৮ মে পবিত্র ঈদুল আজহার সাধারণ ছুটি এবং

২৯, ৩০ ও ৩১ মে পুনরায় নির্বাহী আদেশে ছুটি থাকবে। ঐচ্ছিক ছুটির সংযোজন: প্রজ্ঞাপনের ঐচ্ছিক ছুটির তালিকা অনুযায়ী, ১ জুন (সোমবার) ঈদুল আজহার পরবর্তী চতুর্থ দিন হিসেবে ছুটি রয়েছে। যথাযথ অনুমতি নিয়ে এ দিনটি যোগ করলে টানা ১১ দিনের পূর্ণাঙ্গ ছুটি উপভোগ করা যাবে

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সক্ষমতা, সাহস, সম্মান এবং শৈলী আবারও বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা আওয়ামী লীগ আমলের চুক্তি: ভারত থেকে আসছে নতুন প্রজন্মের রেলকোচের প্রথম চালান জিও-পলিটিক্যাল জটিল সমীকরণ এর কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের রাজনীতি ও ভবিষ্যৎ চরম পর্যায়ে লোডশেডিং: ভোগান্তিতে বাড়ছে জনরোষ, নিরাপত্তা শঙ্কায় বিদ্যুৎকর্মীরা যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির অভিঘাত: বাংলাদেশ সরকারের কেনাকাটার সকল তথ্য দাখিলের চাপ ৫০% চাঁদা না পেয়ে পুলিশের সামনেই ঠিকাদার ও সাংবাদিকের উপর কর্ণফুলী যুবদল নেতার হামলা একইসাথে বাসাবাড়ি ও শপিংমলে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে না: রাত ৮টার পর বন্ধ মল-মার্কেট কী দিয়েছিলেন শেখ হাসিনা ভারতকে, যা ভারত চিরকাল মনে রাখবে? হোটেল অলিও অভিযানে আটক- ইউনূস আমলে খালাস, জেএমবির ‘বোমারু মামুন’ এখন পুলিশের খাতায় ‘নাটের গুরু’ ইউনিয়ন ভূমি অফিসের কাজ করে দালালেরা, কম্পিউটারের দোকানে টাকা দিলেই সব ঠিকঠাক প্রেসার কুকার বোমা: আইএস/আলকায়দা’র উদ্ভাবিত ও বহুল ব্যবহৃত বোমা এখন বাংলাদেশে ১ বিলিয়ন ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করলো জেমিনি অ্যাপ বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায় সাভারে প্রেসার কুকার বোমা নিষ্ক্রিয় করল পুলিশ চাকরি গেল বিপ্লব কুমার, রাব্বানীর ভাই রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তার ‘মানসিকভাবে শক্ত থাকো’, বাবাকে হারিয়ে শোকাচ্ছন্ন মেসিকে রোনালদোর সমবেদনা একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ক্লাস ১২ নভেম্বর বাবাকে শেষ বিদায় জানিয়ে মিয়ামিতে ফিরলেন মেসি ২৩ বছর পর সেই ডারউইনে নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ