ইস্তাম্বুলে বিষাক্ত মদপানে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৫

ইস্তাম্বুলে বিষাক্ত মদপানে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৫ |
তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে বিষাক্ত মদপানের কারণে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু। সংবাদ সংস্থাটি জানিয়েছে, ইস্তাম্বুলে বিষাক্ত মদপান করে হাসপাতালে ভর্তি হওয়া ৩৮ জনের মধ্যে ১১ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল আরাবিয়াহ। ২০২৪ সালে একই ধরনের ঘটনার শিকার হয়েছিলেন ১১০ জন, যাদের মধ্যে ৪৮ জন মারা যান বলে ইস্তাম্বুল গভর্নরেট এক বিবৃতিতে জানিয়েছে, যা সামাজিকমাধ্যম এক্সে প্রকাশিত হয়। বিষাক্ত মদের উৎস খুঁজতে কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ২৬ জন বিদেশি নাগরিকসহ ৩৮ জনকে বিষাক্ত মদ খাওয়ার পরে শহরের বিভিন্ন হাসপাতালে

ভর্তি করা হয়। গত ২৪ ঘণ্টার মধ্যে যারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে ১১ জন মারা গেছেন। ২০২৪ সালে ইস্তাম্বুলে বিষাক্ত পান করার পরে মোট ১১০ জন অসুস্থ হয়, যার মধ্যে ৪৮ জন মারা যায়। মিথানল দিয়ে বিষাক্ত মদ তৈরি করা হয়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ। মিথানল বিষাক্ত পদার্থ, যা ক্ষমতা বাড়াতে মদের সাথে যোগ করা হয়। এতে অন্ধত্ব, লিভারের ক্ষতি এবং মৃত্যুর কারণ হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু