ইস্তাম্বুলের মেয়রকে কেন গ্রেপ্তার করা হলো? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫

ইস্তাম্বুলের মেয়রকে কেন গ্রেপ্তার করা হলো?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫ |
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচিত ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে আটক করেছে দেশটির পুলিশ। দুর্নীতি ও সন্ত্রাসী সংগঠনকে সহায়তাসহ একাধিক অভিযোগে বুধবার (১৯ মার্চ) নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তবে তার এ আটক রাজনৈতিক উদ্দেশ্যপ্রোণোদিত বলে দাবি করছে বিরোধীরা। ইমামোগলুর গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)। এই গ্রেপ্তারকে তারা ‘তুরস্কের পরবর্তী প্রেসিডেন্টের বিরুদ্ধে অভ্যুত্থান’ বলে আখ্যা দিয়েছে। ইস্তাম্বুলের জনপ্রিয় মেয়র একরেম ইমামোগলুর বিরুদ্ধে এই পদক্ষেপ এমন সময় নেওয়া হলো যখন দেশজুড়ে বিরোধীদের ওপর ধরপাকড় অভিযান চলছে। ইমামোগলুর জনপ্রিয়তা আগামী যেকোনো নির্বাচনে ভালো ফলের ইঙ্গিত দিচ্ছে। এর মাঝেই তাকে আটকের ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত

বলে সমালোচকরা অভিযোগ করেছেন। তবে তুরস্কের সরকার বিরোধীদের আনা এই অভিযোগ অস্বীকার করে বলেছে, দেশের বিচারবিভাগ স্বাধীন। নির্দোষ কাউকেই আটক বা গ্রেপ্তার করা হয়নি। ইস্তাম্বুলের মেয়রের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার তদন্ত চলছে। দুর্নীতি ও সন্ত্রাসবাদের সঙ্গে যোগসূত্রের অভিযোগে তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ধরা হয় একরেম ইমামোগলুকে। দেশটির সংবাদমাধ্যম আনাদলু এজেন্সির জানিয়েছে, ইমামোগলুকে গ্রেপ্তারের পর ইস্তাম্বুলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি চারদিনের জন্য যেকোনো সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। সাম্প্রতিক কিছু মতামত জরিপে ৫৪ বছর বয়সী একরেম ইমামোগলুকে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের চেয়ে এগিয়ে থাকতে দেখা গেছে। তার বিরুদ্ধে

বর্তমানে পৃথক দুটি তদন্ত চলছে; যার মধ্যে অপরাধমূলক সংগঠনের নেতৃত্বদান, ঘুষ লেনদেন ও টেন্ডার জালিয়াতির অভিযোগ আছে। এর আগে মঙ্গলবার (১৮ মার্চ) উচ্চশিক্ষা কাউন্সিলের নিয়মাবলীতে অনিয়মের অভিযোগ তুলে মেয়রের ডিপ্লোমা বাতিল করে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়। ডিগ্রি না থাকায় ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে তার প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা ঝুঁকির মুখে পড়ে গেছে। কারণ, তুরস্কের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট প্রার্থীদের অবশ্যই উচ্চতর শিক্ষার ডিগ্রি থাকতে হবে। আগামী ২০২৮ সালে তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনের আগে আগামী কয়েক দিনের মধ্যে প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেশটির প্রধান বিরোধী রাজনৈতিক দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) আনুষ্ঠানিকভাবে ইমামোগলুর নাম ঘোষণার কথা রয়েছে। গত বছরের মার্চে

এরদোয়ানের দলকে পরাজিত করে ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হয়েছিলেন ইমামোগলুর। এছাড়া সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী জোটের একজন কার্যকর সংগঠক হিসেবে ভূমিকা রেখেছিলেন তিনি। ওই নির্বাচনে খুব সামান্য ভোটের ব্যবধানে জিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন এরদোয়ান। ফলে এরদোয়ানের পর ইমামোগলুই তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন বলে ধারনা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে ইস্তাম্বুলের দুই মেয়াদের এই মেয়র বলেছেন, তিনি কোনও কিছুতেই হাল ছাড়ছেন না এবং চাপের মুখেও নিজের অবস্থানে অনড় থাকবেন। ইমামোগলুকে গ্রেপ্তারের পর ইস্তাম্বুলে বিক্ষোভের আশঙ্কা করছে এরদোয়ান সরকার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী