ইসরায়েল হাসপাতাল-অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালাচ্ছে: ইরানের স্বাস্থ্যমন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুন, ২০২৫

ইসরায়েল হাসপাতাল-অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালাচ্ছে: ইরানের স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৫ |
ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদরেজা জাফরঘান্দি বলেছেন, চলমান সংঘাতে ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত দেশটির ছয়টি অ্যাম্বুলেন্স ও তিনটি হাসপাতালে হামলা চালিয়েছে। এসব হামলায় দুই স্বাস্থ্যকর্মী ও এক শিশুকে হত্যা করেছে তারা। আজ শনিবার ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে। এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৩ জুন সংঘাত শুরুর পর থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দেশটিতে ২৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিরসেবা শহরের সোরোকা হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের দেওয়া তথ্যের বরাতে আল জাজিরা জানায়, ক্ষেপণাস্ত্রের আঘাতে সোরোকা হাসপাতালের ছাদের একাংশ ধসে পড়েছে। সেই সঙ্গে ভেঙে গেছে হাসপাতাল ভবনের বাইরের দেওয়ালের কাঁচ। এদিকে ইসরায়েলের

সর্বশেষ হামলায় ইরানের খুররমবাদ শহরে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে বলে বিপ্লবী গার্ডের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। এদিকে তুরস্কের ইস্তান্বুলে ওআইসির সম্মেলনে যোগ দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সম্মেলনের সাইডলাইনে তিনি সাংবাদিকদের বলেছেন, ইরানে ইসরায়েলের যে আগ্রাসন, তাতে যুক্তরাষ্ট্রও যদি যুক্ত হয়; তাহলে তা সবার জন্যই খুবই বিপজ্জনক হবে। আরাঘচি বলেছেন, কূটনীতিতে ফিরতে হলে আগে আগ্রাসন থামাতে হবে। তিনি আরও বলেন, ‘আমার দেশের জনগণের ওপর যখন বোমা পড়ছে, যে বোমা হামলায় যুক্তরাষ্ট্রেরও সমর্থন রয়েছে, তখন তো আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যেতে পারি না। আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র যে এই আগ্রাসনে শুরু থেকেই জড়িত, ইরান এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বলেন, তারা (আমেরিকা) অস্বীকার করে, বারবার বলে, তারা জড়িত নয়। কিন্তু তারা যে প্রথম দিন থেকেই জড়িত; তার অনেক ইঙ্গিত আছে। আর এখন তো মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎকারে সব পরিষ্কার, তিনি এই বিষয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার কথাই খোলামেলা বলছেন। এদিকে নুর নিউজ ইসরায়েলি হামলায় ইরানি আকাশ প্রতিরক্ষা বাহিনীর ১৫ কর্মকর্তা ও সেনার নাম প্রকাশ করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“মৃত্যু হলে দেশের মাটিতেই হোক”: জেল-জুলুমের ঝুঁকি জেনেই শীর্ষ নেতাদের নিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের মোদিবিরোধী তাণ্ডবের পর হেফাজতের উগ্রবাদীদের ধরিয়ে নেওয়া সেই দর্জিকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা চরম দুর্ভোগে রাঙামাটি: বাঘাইছড়িতে পানিবন্দী ২০ হাজার মানুষ, ৬ দিনে ১০৪ পাহাড়ধস রাজনৈতিক অনিশ্চয়তা-অব্যবস্থাপনায় বিদেশি বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ, উদ্বেগে অর্থনীতিবিদরা বন্ধ হয়নি হামে শিশু মৃত্যু, সংখ্যা ছাড়াল ৭৫০ পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে দলীয় পদ গেল জামায়াত নেতার এডিবির প্রতিবেদনে উদ্বেগ: মার্কিন ট্যারিফের ফাঁদে পড়ে চরম বিপর্যয়ে বাংলাদেশের রপ্তানি খাত ঘনিষ্ঠ মিত্র আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ দেখতে চান নেতানিয়াহু অগ্রাধিকার ভিত্তিতে বন্যাদুর্গতদের ত্রাণ দেওয়ার আহ্বান জামায়াত আমিরের এমবাপে-দেম্বেলের গোলে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স থাই বাজারে বাংলাদেশি কসমেটিকস, বাড়ছে বৈশ্বিক গ্রহণযোগ্যতা সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিজের জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি বরিশালে থানায় হামলার ঘটনায় ১৮ জন গ্রেপ্তার দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সেনাবাহিনী ও পুলিশের স্কটে ফিরছেন সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক ভেনিজুয়েলা ভূমিকম্পে নিহত ৩৮৯৯, ক্ষতি ৬.৭ বিলিয়ন ডলার টেকনাফে রোহিঙ্গা ১০০ পরিবারকে নেয়া হলো নিরাপদ স্থানে ঝিনাইদহে নাপিত ডেকে ছাত্রদের চুল কাটলেন সাবেক সভাপতি, অভিভাবক-কর্তৃপক্ষ হাতাহাতি