ইসরায়েলে বিমান চলাচল বন্ধ করেছে ব্রিটিশ এয়ারওয়েজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৪

ইসরায়েলে বিমান চলাচল বন্ধ করেছে ব্রিটিশ এয়ারওয়েজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৪ |
যুদ্ধের মধ্যে ইসরায়েলে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে যুক্তরাজ্যের সরকারি বিমান সংস্থা ব্রিটিশ এয়ারওয়েজ। ফ্লাইট বাতিল নিয়ে সংস্থাটি জানায়, আগামী বছরের মার্চ মাস পর্যন্ত ইসরায়েলে সব ধরনের ফ্লাইট বন্ধ থাকবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিটিশ এয়ারওয়েজের এক মুখপাত্র ইসরায়েলি গণমাধ্যমকে এক ই-মেইল বার্তায় জানিয়েছেন, এ ঘোষণা তাদের সেবাগ্রহীতাদের নিশ্চিন্ত করবে। তারা এ বিষয়ে নানা প্রশ্ন করে আসছিলেন এবং টিকিটের অর্থ ফেরত চাচ্ছিলেন। এদিকে জার্মান এয়ারলাইন্স লুফথানসাও জানায়, গাজা ও লেবাননে ইসরায়েলের যুদ্ধের মধ্যে তারা তেলআবিবে সব ফ্লাইট স্থগিত করছে, যা আগামী ১০ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে। জানা যায়, চলতি সপ্তাহে গাজায় ইসরায়েলি হামলায় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হন। ইসরাইলের

বিরামহীন হামলা ও শীর্ষ নেতাদের হত্যার জবাবে ইসরায়েলেও হামলা বাড়িয়েছে হিজবুল্লাহ। এমন পরিস্থিতিতে গাজায় আবারও যুদ্ধবিরতির উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এটি মধ্যপ্রাচ্যে তার ১১তম সফর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কবি আল মুজাহিদী আর নেই পর্তুগাল দলে দলাদলির ইঙ্গিত বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি চুক্তিতে জয়-পরাজয়, ইরান ৭-১ যুক্তরাষ্ট্র দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি ‘কারও সহানুভূতি নেই’, ইসরায়েলকে কড়া বার্তা ভ্যান্সের ক্রীড়া প্রতিমন্ত্রীর পেজ থেকে জুয়ার বিজ্ঞাপন, হ্যাকের অভিযোগ একসঙ্গে শাকিব খানের তিন সিনেমা চলছে সিনেপ্লেক্সে ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পর্তুগালের বিশ্বকাপ ‘এখনই শেষ হয়ে যায়নি’: রোনালদো ৮০% ছেলেই আনফিট তাই ছাত্রীকে লিভ টুগেদারের প্রস্তাব অধ্যাপকের এক হাজার পিস ইয়াবাসহ আটক জুলাইযোদ্ধাকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ, করতেন মাদকবিরোধী সংগঠনও ফেনীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের জেরে ৫ ছাত্রলীগ কর্মীকে আটকের পর কারাগারে সংরক্ষিত বনের ভেতরে এলজিইডির রাস্তা: বন বিভাগের আপত্তি উপেক্ষা করে অনড় স্থানীয় সংসদ সদস্য সাভারে মাদ্রাসার টয়লেট থেকে পাকিস্তানে তৈরি রিভলবার-গুলি উদ্ধার একাত্তেরর লজ্জাজনক পরাজয়ের পর আবারও বঙ্গোপসাগরে পাকিস্তানি সাবমেরিন হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূস-নুরজাহানের বিচার দাবিতে মহাখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল গুপ্ত সংগঠন শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল