ইসরায়েলের সামনে মহাবিপদ, ফুরিয়ে আসছে মিসাইল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৪

ইসরায়েলের সামনে মহাবিপদ, ফুরিয়ে আসছে মিসাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৪ |
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর প্রথম দিকে ক্ষয়ক্ষতির খবর অস্বীকার করে ইসরায়েল। তেল আবিব দাবি করে, তাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের বেশির ভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই গুঁড়িয়ে দিয়েছে। তবে ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে আসল খবর। প্রকাশ পায় ইসরায়েলের মারাত্মক দুর্বলতা। জানা যায়, ইরানের নজিরবিহীন হামলায় ভেঙে পড়েছে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অত্যাধুনিক প্রযুক্তির ইরানি ক্ষেপণাস্ত্রের সামনে অনেকটা বেসামাল হয়ে পড়ে ইসরায়েলি বাহিনী। একের পর এক ইসরায়েলি টার্গেটে সফল আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। এর অন্যতম কারণ, ইসরায়েলের আকাশ রক্ষায় তাদের প্রতিরোধ মিসাইল ফুরিয়ে এসেছে। এ ঘটনার পরম মিত্র ইসরায়েলকে বাঁচাতে এগিয়ে আসে যুক্তরাষ্ট্র। বিবিসি জানিয়েছে, ইসরায়েলে অত্যাধুনিক থাড মিসাইল প্রতিরোধী ব্যবস্থা বসানোর ঘোষণা

দিয়েছে ওয়াশিংটন। এতে ইসরায়েলের আকাশ আগের চেয়ে আরও সুরক্ষিত হবে বলে বিশ্বাস মার্কিন কর্মকর্তাদের। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে জানায়, দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন টার্মিনাল হাই-অ্যাল্টিটুড এরিয়া ডিফেন্স (থাড) ব্যাটারি মোতায়েনের নির্দেশ দিয়েছেন। ইসরায়েলকে রক্ষায় এর ক্রুদেরও পাঠাবে যুক্তরাষ্ট্র। গত পয়লা অক্টোবর চালানো ইরানি ওই হামলার কোনো জবাব এখনো দেয়নি ইসরায়েল। তবে যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে তেল আবিব। এতে ইরানের পাল্টা হামলার শঙ্কাও রয়েছে। আর তাই আগেভাগেই সব প্রস্তুতি শেষ করছে ইসরায়েল ও তার মিত্ররা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার গ্যাস সংকটে অচল ট্যানারি: কোটি কোটি টাকার ক্ষতির মুখে দেশের চামড়া শিল্প রাষ্ট্রীয় স্থায়িত্ব ও রাষ্ট্রের প্রতি সেনাবাহিনীর আনুগত্য: ভারতের অভিজ্ঞতা থেকে শিক্ষা হেফাজতের শাপলা সমাবেশের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ভারতীয় গরু নিয়ে টানাটানি: কুড়িগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্যের প্রস্তাব রাশিয়ার, চোখ রাঙাচ্ছে ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ স্থানীয় সরকার নির্বাচনে জিততে বিএনপি দলীয় লোক দিচ্ছে: জামায়াত যশোরে পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেপ্তার ৪ হেফাজতে ইসলাম: মাদ্রাসায় যৌন নির্যাতনের ঘটনাগুলো সেক্যুলার ও ব্রাহ্মণ্যবাদের ধারাবাহিক অপপ্রচার মিরাজকে সরিয়ে ওয়ানডের নতুন অধিনায়ক লিটন হাটহাজারীতে গুলিবর্ষণে চলন্ত গাড়ির পেছনের সিট ঝাঁঝরা, ভাগ্যক্রমে বাঁচলেন সাংবাদিক ঢাবির ‘নীল দলের’ ২৩১ শিক্ষকের বিচার চাইলেন ফ্যাসিবাদবিরোধী শিক্ষকরা তীব্র গ্যাস সংকটে একে একে বন্ধ হচ্ছে আশুগঞ্জ, নারায়ণগঞ্জসহ দেশের শিল্প কারখানা দেশের গ্যাস সরবরাহ খাত ১৩ বছরের জন্য মার্কিন কোম্পানির হাতে তুলে দিল সরকার বাংলাদেশকে টনপ্রতি ১০ ডলার কমে সার বিক্রির প্রস্তাব রাশিয়ার, মার্কিন অনুমতি নিয়ে শঙ্কা এলাকার সবচেয়ে ভালো ছেলেটা শিবির করে: জুবায়ের কেমন শিবির? আর্জেন্টিনার খেলার সঙ্গে ফুটবলের সম্পর্ক দেখেন না জার্মান তারকা “রাত ১২টায় পুকুরপাড়ে গেলেই মিলবে ফ্যামিলি কার্ড”: দরিদ্র নারীকে বিএনপি নেতার আশ্বাস আন্তর্জাতিক ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন নেইমার ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের