ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ মে, ২০২৫

ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মে, ২০২৫ |
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের তেল আবিবে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হুতি গোষ্ঠী 'আনসারুল্লাহ'-এর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই হামলা নির্দিষ্ট লক্ষ্য সফলভাবে আঘাত করেছে এবং বিমানবন্দরের কার্যক্রমে বিঘ্ন ঘটিয়েছে। তিনি আরও দাবি করেন, হুতিদের পক্ষ থেকে বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আগেই জারি করা হয়েছিল। এই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বিমান পরিচালনা করলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, মধ্য ইসরায়েলের আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকানো হয়েছে। সেই সময় পশ্চিম তীর এবং জেরুজালেম সংলগ্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। মোবাইল ফোনে জনগণকে

সতর্কতাও পাঠানো হয়। তবে এই হামলায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইসরায়েলের সামরিক সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গাজায় ১৮ মার্চ থেকে আবারও স্থল অভিযান শুরু করার পর থেকে হুতি বাহিনী ইসরায়েলের দিকে অন্তত ৪০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১০টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে। এর জবাবে ইসরায়েলি বাহিনী গতকাল ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক