ইসরায়েলের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে বিভক্ত ইউরোপীয় ইউনিয়ন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫

ইসরায়েলের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে বিভক্ত ইউরোপীয় ইউনিয়ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫ |
গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনায় বসতে চলেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীরা। মঙ্গলবার (১৫ জুলাই) এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের মূল আলোচনা থাকবে গাজার মানবাধিকার সংকট ও ইসরায়েলের সাথে ইইউর চুক্তিভিত্তিক সম্পর্ক নিয়ে। ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কাল্লাস জানিয়েছেন, তিনি সদস্য দেশগুলোর সামনে ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য ১০টি পদক্ষেপ তুলে ধরবেন। ফরাসি বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য পদক্ষেপের মধ্যে রয়েছে তেল আবিবের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্নকরণ, তাদের মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ, অস্ত্র নিষেধাজ্ঞা, ভিসাবিহীন ভ্রমণ সুবিধা স্থগিতকরণ ইত্যাদি। তবে গাজা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করলেও, চূড়ান্ত কোনো সিদ্ধান্তের বিষয়ে একমত

হতে পারেনি ইইউ সদস্যরা। এ বিষয়ে কাজা কাল্লাস স্পষ্ট করে বলেন, আমাকে শুধু সম্ভাব্য পদক্ষেপের তালিকা দিতে বলা হয়েছে। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এখন সদস্য রাষ্ট্রগুলোর। ইইউর ভবিষ্যত পদক্ষেপ অনেকটাই নির্ভর করছে গাজায় ত্রাণ প্রবেশের ইসরায়েলি প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হচ্ছে তার ওপর। কাল্লাস জানিয়েছেন, তিনি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সারের সঙ্গে আলোচনায় ত্রাণের প্রবেশপথ বাড়ানো ও খাদ্য সরবরাহ বৃদ্ধির বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছেন। বর্তমানে গাজা উপত্যকায় প্রায় ২০ লাখ মানুষ চরম মানবিক সংকটে রয়েছে। ইসরায়েলি বাহিনী হামাস দমনের অজুহাতে সেখানে ত্রাণ সহায়তা প্রবেশে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। ফলে খাদ্য, ওষুধ ও ন্যূনতম মানবিক সহায়তাও পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। ইসরায়েল-হামাস যুদ্ধ ও গাজায় সৃষ্ট মানবিক বিপর্যয় নিয়ে

সিদ্ধান্ত গ্রহণে ইইউ সদস্য দেশগুলোর মতবিরোধ এবং রাজনৈতিক দ্বিধা এখন কার্যকর পদক্ষেপে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। ফলে গাজার মানুষের দুর্ভোগ কমবে কি না—তা নির্ভর করছে রাজনৈতিক ঐকমত্য এবং ইসরায়েলের সদিচ্ছার ওপর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ