ইসরায়েলের পক্ষে ভারতের অবস্থানের কড়া সমালোচনা প্রিয়াঙ্কা গান্ধীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুন, ২০২৫

ইসরায়েলের পক্ষে ভারতের অবস্থানের কড়া সমালোচনা প্রিয়াঙ্কা গান্ধীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুন, ২০২৫ |
জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সুরক্ষার প্রস্তাবে ভারত ভোট দেওয়া থেকে বিরত থাকায় কেন্দ্রীয় বিজেপি সরকারের প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি একে ‘লজ্জাজনক’ ও ‘নৈতিকভাবে দেউলিয়া সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেছেন। শনিবার (১৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে প্রিয়াঙ্কা বলেন, ‘এই অবস্থান কূটনৈতিকভাবে অগ্রহণযোগ্য এবং নৈতিকতার সম্পূর্ণ বিপরীত। আন্তর্জাতিক নেতৃত্ব দাবি করে সাহসিকতা এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানো। কিন্তু ভারত এক্ষেত্রে ব্যর্থ হয়েছে।’ তিনি আরও বলেন, যখন নেতানিয়াহু একটি গোটা জাতিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন, তখন ভারত শুধু নীরব নয়, বরং ইসরায়েলের ইরানে হামলা এবং দেশটির শীর্ষ নেতৃত্বকে হত্যার ঘটনায় পরোক্ষ উৎসাহও দিচ্ছে। এটি

একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে বর্বর লঙ্ঘন এবং আন্তর্জাতিক নীতিমালার সম্পূর্ণ পরিপন্থি। প্রিয়াঙ্কার বক্তব্যে উঠে আসে গাজায় চলমান সংকটের করুণ চিত্র। তিনি জানান, এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গোটা জনসংখ্যাকে অবরুদ্ধ করে অনাহারে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তবুও ভারত এই নিষ্ঠুরতার বিরুদ্ধে কোনো অবস্থান নেয়নি- এটা অত্যন্ত হতাশাজনক। তিনি বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং সংবিধানের মূলনীতির সঙ্গে এই অবস্থান সম্পূর্ণ সাংঘর্ষিক। অতীতে ভারত বারবার মানবতা ও ন্যায়ের পক্ষে নেতৃত্ব দিয়েছে, কিন্তু আজ সেই ঐতিহ্য থেকে করুণভাবে সরে এসেছে। প্রিয়াঙ্কা মনে করেন, একটি বিভক্ত বিশ্বে ভারতের উচিত ছিল সত্য, শান্তি ও অহিংসার পক্ষে সাহসের সঙ্গে অবস্থান

নেওয়া। উল্লেখ্য, শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়। ১৪৯টি দেশ এর পক্ষে ভোট দিলেও ভারতসহ ১৯টি দেশ ভোটদানে বিরত থাকে। আর বিপক্ষে ভোট দেয় ১২টি দেশ। প্রসঙ্গত, প্রিয়াঙ্কা গান্ধী দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে আসছেন। গত বছর সংসদ অধিবেশনে তাকে ‘Palestine’ লেখা একটি ব্যাগ বহন করতে দেখা যায়, যাতে ছিল ফিলিস্তিনি প্রতীক তরমুজ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ “মৃত্যু হলে দেশের মাটিতেই হোক”: জেল-জুলুমের ঝুঁকি জেনেই শীর্ষ নেতাদের নিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের মোদিবিরোধী তাণ্ডবের পর হেফাজতের উগ্রবাদীদের ধরিয়ে নেওয়া সেই দর্জিকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা চরম দুর্ভোগে রাঙামাটি: বাঘাইছড়িতে পানিবন্দী ২০ হাজার মানুষ, ৬ দিনে ১০৪ পাহাড়ধস রাজনৈতিক অনিশ্চয়তা-অব্যবস্থাপনায় বিদেশি বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ, উদ্বেগে অর্থনীতিবিদরা বন্ধ হয়নি হামে শিশু মৃত্যু, সংখ্যা ছাড়াল ৭৫০ পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে দলীয় পদ গেল জামায়াত নেতার এডিবির প্রতিবেদনে উদ্বেগ: মার্কিন ট্যারিফের ফাঁদে পড়ে চরম বিপর্যয়ে বাংলাদেশের রপ্তানি খাত ঘনিষ্ঠ মিত্র আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ দেখতে চান নেতানিয়াহু