ইসরায়েলের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫

ইসরায়েলের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫ |
ইসরায়েলের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন চেয়ে মার্কিন কংগ্রেসের কাছে প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। এ চুক্তি সম্পন্ন করতে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট কমিটির অনুমোদন প্রয়োজন হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, এসব অস্ত্রের মধ্যে জঙ্গি বিমানের যুদ্ধোপকরণ, অ্যাটাক হেলিকপ্টার, কামানের গোলা, ছোট ব্যাসের বোমা ও ওয়ারহেডের মতো যুদ্ধাস্ত্র রয়েছে। তবে এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে জানতে চাওয়া হলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো সাড়া পাওয়া যায়নি। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় ৪৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে আসলেও যুক্তরাষ্ট্র ইসরায়েলেকে সমর্থন দেওয়া বজায় রেখেছে। ইসরায়েলের বিষয়ে মার্কিন নীতিও প্রায়

অপরিবর্তিত রয়েছে। এর আগে গত আগস্টে ইসরায়েলের কাছে যুদ্ধবিমান ও অন্যন্য সামরিক উপকরণ বিক্রির জন্য দুই হাজার কোটি ডলারের একটি চুক্তি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। তবে বাইডেন প্রশাসন বলেছে, এসব অস্ত্র বিক্রির মাধ্যমে গাজার হামাস, লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতিদের মতো ইরান সমর্থিত ‘জঙ্গি’ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে নিজেদের মিত্রের আত্মরক্ষায় সহায়তা করতে তারা। বিশ্বজুড়ে সমালোচনার মুখেও ওয়াশিংটন চলতি যুদ্ধে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। প্রায় ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে ফিলিস্তিনি ছিটমহলটির ২৩ লাখ বাসিন্দার প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছেন আর সেখানে প্রায় দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে। ছোট্ট এ ভূখণ্ডটিতে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, বিভিন্ন মহল থেকে এমন অভিযোগ উঠলেও দেশটি তা অস্বীকার করেছে। ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র ও

অস্ত্র সরবরাহকারী ওয়াশিংটন এর আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা যুদ্ধবিরতি প্রস্তাবের ওপর ভিটো দিয়ে তা নাকচ করে দিয়েছে। ২০ জানুয়ারি ডেমোক্র্যাট বাইডেন হোয়াইট হাউজ থেকে বিদায় নেবেন আর নবনির্বাচিত ডনাল্ড ট্রাম্প এ দিনটিতে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। দুই প্রেসিডেন্ট পরস্পর বিরোধী দুই দলের হলেও তারা উভয়ের ইসরায়েলের কট্টর সমর্থক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওজন কমানোর ওষুধ নেওয়ার আগে যা জানা জরুরি যুক্তরাষ্ট্রে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাংলাদেশি নারীকে হত্যা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন এবার কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর পহেলা বৈশাখের আগে দাম বাড়ল ইলিশের, পিছিয়ে নেই মুরগীও জান্তাপ্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত তীব্র সংকটে পাকিস্তানে এক রাতেই দ্বিগুণ বাড়ল জ্বালানি তেলের দাম সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল স্কুলগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিলো সরকার বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম