ইসরায়েলের আয়রন ডোমের দুর্বলতা জেনে গেছে ইরান? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৪

ইসরায়েলের আয়রন ডোমের দুর্বলতা জেনে গেছে ইরান?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৪ |
ইসরায়েলের আয়রন ডোমের দুর্বলতা জেনে গেছে ইরান? ইহুদিবাদী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র অভিযানের দিকে ইঙ্গিত করে ব্রিটিশ দৈনিক ডেইলি টেলিগ্রাফ লিখেছে, ইসলামি এ দেশটির পরবর্তী পদক্ষেপ হতে পারে আরও অনেক বেশি ধ্বংসাত্মক। সংবাদমাধ্যমটি বলছে, ইরান সম্ভবত ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেমের দুর্বলতাগুলো জেনে গেছে। টেলিগ্রাফ লিখেছে, ইরানের ‘ট্রু প্রমিজ-২’ শীর্ষক অভিযান প্রমাণ করেছে যে, দেশটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিঘ্ন ঘটাতে সক্ষম। দৈনিকটি আরও লিখেছে, বিশেষজ্ঞরা এটা বোঝার চেষ্টা করছেন যে, পশ্চিম এশিয়ায় যুদ্ধ তীব্রতর হলে ইসরায়েল ইরানের আরও বেশি ক্ষেপণাস্ত্র হামলার জোয়ার থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবে কি? বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে টেলিগ্রাফ আরও লিখেছে, ভিডিও চিত্র থেকে এটা বোঝা যাচ্ছে যে, ইসরায়েল সম্ভবত একই

সময়ে ইরানের বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্রের হামলা ঠেকানোর মতো যথেষ্ট সংখ্যক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সিস্টেমের অধিকারী নয়। ওই রিপোর্টে বলা হয়েছে, এ ভয় রয়েছে যে, বিশেষ করে ইরানের ড্রোন হামলাগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেমের ব্যবস্থায় বিঘ্ন ঘটিয়ে এতে বিভ্রান্তি সৃষ্টি করেছে বা এই ব্যবস্থা ওলট-পালট করে দিয়েছে অথবা এইসব সিস্টেমের দুর্বলতার দিকগুলো ইরান জেনে গেছে। ব্রিটেনের এই দৈনিক লিখেছে, ইরান তার মিত্রদের সঙ্গে সমন্বয় করে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্রের বিশাল হামলা চালিয়ে ইসরায়েলের আকাশ-প্রতিরক্ষা সিস্টেমগুলোকে অকার্যকর করতে সক্ষম হয়েছে এবং ইসরায়েলের ভূমিতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পেরেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদের আগে নতুন নোটের সংকট: বঙ্গবন্ধুর ছবি থাকায় বাজারে ছাড়া হচ্ছে না ১৬ হাজার কোটি টাকা, উল্টো নতুন নোট ছাপার পেছনে অপব্যয় পাকিস্তান জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতা ঢাকায় জাতিসংঘের মিশন হারিয়ে মধ্যপ্রাচ্যে চাকরির জন্য পাকিস্তানের দ্বারস্থ বাংলাদেশ সশস্ত্রবাহিনী চামড়া শিল্পে বছরে ৫০ কোটি ডলারের পণ্য রপ্তানির সুযোগ হাতছাড়া বাংলাদেশের মন্ট্রিয়লে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত, গ্লোবাল অ্যালায়েন্সের অংশগ্রহণ ভয়াবহ গরমের ঝুঁকিতে বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচ হামের টিকাদানের ব্যর্থতায় হাসিনা সরকারের কোনো দায় নেই : ডা. রাকিব ‘গোলামী’ চুক্তি আর গোলামের চুক্তি পেটের দায়ে প্রতিবন্ধী নাতিকে শিকলে বেঁধে টিসিবির লাইনে নানি, অসহায়ত্বের প্রতিচ্ছবি চাকরিচ্যুতির হুমকিতে কর্মচারীরা: নেত্রকোণায় সাব রেজিস্ট্রি অফিসের চার্টারে বঙ্গবন্ধুর উক্তি, চটলেন ডেপুটি স্পিকার কামাল কায়সার ফেসবুকে কোন কনটেন্টে সবচেয়ে বেশি ভিউ আসে? নতুন ভিসি পেল ১১ বিশ্ববিদ্যালয় দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকছে ঢাকার শিশুরা ‘হরমুজ’ উন্মুক্ত রাখতে ঐকমত্য জিনপিং-ট্রাম্প চীন সফরে আসছেন পুতিন, শি জিনপিং যাচ্ছেন হোয়াইট হাউসে? প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল ব্রিটিশ সরকারের আরেক মন্ত্রীর পদত্যাগ, আরও সংকটে স্টারমার মাত্র ১৫ বছর বয়সেই ভারত ‘এ’ দলে ডাক পেয়েছেন সূর্যবংশী কান উৎসবে নেই ঐশ্বরিয়া, কিন্তু কেন? পবিপ্রবি শিক্ষকদের ওপর হামলায় বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১