ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৭, গাজায় ৩৪ ফিলিস্তিনির প্রাণহানি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৭, গাজায় ৩৪ ফিলিস্তিনির প্রাণহানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫ |
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল বাহিনী। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ছাড়া ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরো ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, গাজায় ইসরায়েলি হামলায় ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে গাজা শহরের তুফাহে নয়জন, জেইতুন পাড়ায় দুইজন, আল-মোঘরাকায় দুইজন, নেটজারিম করিডোরের কাছে দুইজন, বেইত লাহিয়ায় ছয়জন, দেইর এল-বালাহে একজন এবং খান ইউনিসের দুইজন নিহত হয়েছেন। সংবাদমাধ্যমটি বলছে, কথিত রকেট হামলার পর ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে বোমা হামলা চালিয়েছে। এতে ফলে সাতজন নিহত এবং আরো ৪০ জন আহত হয়েছেন। প্রাণঘাতী এই হামলা ও হতাহতের কারণে

চার মাস আগে হিজবুল্লাহর সাথে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি বিপন্ন হতে পারে বলে মনে করা হচ্ছে। মূলত চার মাস আগে যুদ্ধবিরতির পর লেবাননের ওপর এটিই ইসরায়েল সবচেয়ে ভয়াবহ হামলা। ইসরায়েল জানিয়েছে, টায়ার এবং তুলিনে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা করা হয়েছে। কারণ ইসরায়েলি শহর মেটুলা লক্ষ্য করে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছিল। তবে সেই হামলার দায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অস্বীকার করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী