ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৪০, লেবাননে ৬ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৪০, লেবাননে ৬

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫ |
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গত ২৪ ঘন্টায় দখলদার ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫০ হাজার ২০০ ছাড়িয়ে গেছে। এছাড়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটিতে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় আরও ৬ লেবানিজ নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, গাজার মধ্যাঞ্চলে একটি ব্যস্ত বাজারে ইসরায়েলি হামলায় সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত ২৪ ঘণ্টায় যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চল জুড়ে ৪০ জনেরও বেশি লোকের মৃত্যু হলো। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৫০ হাজার ২০৮ জন ফিলিস্তিনি নিহত এবং আরও

১ লাখ ১৩ হাজার ৯১০ জন আহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা আপডেট করে ৬১ হাজার ৭০০ জনেরও বেশি উল্লেখ করে জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে দিয়েছে, গাজায় হাজার হাজার ফিলিস্তিনি তীব্র ক্ষুধা ও অপুষ্টির মুখোমুখি হচ্ছে। অন্যদিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা জানিয়েছে, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে কোনও সাহায্য গাজা ভূখণ্ডে প্রবেশ করেনি। এই পরিস্থিতিতে গাজাজুড়ে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় হতাহতের ঘটনা অব্যাহত রয়েছে। আল জাজিরা আরবির সাংবাদিক এবং ফিলিস্তিনি তথ্য কেন্দ্রের তথ্য অনুসারে, গাজা শহরের জেইতুন এলাকায় আওয়াদ পরিবারের বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান বোমা হামলায়

তিনজন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন। আল জাজিরা আরবি অনুসারে, দক্ষিণ গাজার রাফাহের পূর্বে আশ-শাওকা শহরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি ড্রোন হামলায় কমপক্ষে দুইজন নিহত এবং আরও একজন আহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে বানি সুহেলা শহরে একটি ভবনে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণের পর বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননে সর্বশেষ ইসরায়েলি হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। লেবাননের কর্তৃপক্ষের মতে, ইসরায়েলি হামলায় দেশটির দক্ষিণে চারজন নিহত হয়েছেন। ইসরায়েল দাবি করেছে, তারা হিজবুল্লাহ কর্মীদের ওপর হামলা চালিয়েছে। ইয়োহমোর এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন এবং মারুব গ্রামের কাছে একটি গাড়ি লক্ষ্য করে আরেকটি ড্রোন

হামলায় একজন নিহত হয়েছেন। দুই মাসেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। মূলত ২৭ নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন করে ইসরায়েল লেবাননে অভিযান চালিয়ে যাচ্ছে। হিজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে ইসরায়েল। তবে নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী