ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ
ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড
বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ
চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত
গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের
খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের
ইসরায়েলি হামলায় ইরানে ছয় শতাধিক নিহত
ইসরায়েলের হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত ছয় শতাধিক ইরানি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানে ১৩ জুন হামলা চালায় ইসরায়েল। এতে রিপোর্ট লেখা পর্যন্ত ৬১০ জন নিহত এবং ৫০০০ জন আহত হয়েছেন।
ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফারঘানিকে উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়েছে। এর মধ্যে শেষ একদিনে সবচেয়ে ভয়াবহ হামলার শিকার হয়েছে তেহরান। এ সময়ের মধ্যে অন্তত ১০৭ জন ইরানি প্রাণ হারিয়েছেন বলে জানান ওই মন্ত্রী।
এদিকে সোমবার তেহরানের এভিন কারাগারে ইসরায়েলি হামলায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইরানের এক আইনপ্রণেতাকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। সূত্র: আল-জাজিরা, আল-আরাবিয়া, বিবিসি





