ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে:খামেনি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ June, ২০২৫

ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে:খামেনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ June, ২০২৫ |
ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দিচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ভাষণে তিনি বলেছেন, ইসরাইলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে। ইরানের মেহর নিউজ অনুসারে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি টেলিভিশন ভাষণ এখন সম্প্রচারিত হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা ভাষণটি এমন এক সময়ে দিচ্ছেন, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের আশঙ্কা ঘনীভূত হয়েছে। খামেনির সর্বশেষ প্রকাশ্য বক্তব্য এসেছিল শুক্রবার (১৩ জুন), যখন ইসরায়েল ইরানে হামলা শুরু করে ও তাতে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এরপর কয়েকদিন তিনি চুপ ছিলেন। আজকের এই ভাষণ ঘিরে দেশজুড়ে রাজনৈতিক মহলে তীব্র আগ্রহ তৈরি হয়েছে। মেহর নিউজ

জানিয়েছে, ভাষণটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে’ প্রচারিত হতে যাচ্ছে, তবে ঠিক কখন ও কী বিষয় নিয়ে খামেনি কথা বলবেন, তা এখনো স্পষ্ট নয়। বিশ্লেষকরা মনে করছেন, এই ভাষণে খামেনি হয়তো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা দেবেন ও ইরানের সামরিক প্রস্তুতি ও প্রতিরোধ কৌশল তুলে ধরবেন। কিংবা পরমাণু কর্মসূচি নিয়ে নীতিগত অবস্থান স্পষ্ট করবেন। বিস্তারিত আসছে...

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি