ইসরাইল ও হিজবুল্লাহর লড়াই লেবাননের রাজনৈতিক অগ্রগতির জন্য হুমকি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ March, ২০২৫

ইসরাইল ও হিজবুল্লাহর লড়াই লেবাননের রাজনৈতিক অগ্রগতির জন্য হুমকি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ March, ২০২৫ |
যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ইসরাইল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যকার ক্রমবর্ধমান লড়াই দেশটির ‘ভঙ্গুর স্থিতিশীলতা’ এবং রাজনৈতিক অগ্রগতির জন্য একটি উল্লেখযোগ্য হুমকি। মার্কিন গোয়েন্দা সংস্থা মূল্যায়ন অনুসারে, লেবাননে ইসরাইল পুনরায় অভিযান শুরু করলে সাম্প্রদায়িক উত্তেজনা তীব্রভাবে বৃদ্ধি পেতে পারে, লেবাননের নিরাপত্তা বাহিনীকে দুর্বল করে দিতে পারে এবং ভয়াবহ মানবিক পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি ঘটাতে পারে। বিপর্যয়ের মুখোমুখি হওয়া সত্ত্বেও হিজবুল্লাহ আঞ্চলিক এবং বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের কর্মী ও স্বার্থকে লক্ষ্যবস্তু করার ক্ষমতা ধরে রেখেছে। আল আরাবিয়ার প্রতিবেদনে আরও বলা হয়েছে, লেবাননে ইসরাইলি সেনাবাহিনীর এক বছরব্যাপী অভিযান হিজবুল্লাহর নেতৃত্বকে ধ্বংস করে দিয়েছে এবং গোষ্ঠীটির অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের বেশিরভাগই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ইরানকে হিজবুল্লাহর প্রধান সমর্থক, অর্থায়নকারী এবং অস্ত্র

সরবরাহকারী উল্লেখ করে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান সম্ভবত তার ক্ষেপণাস্ত্র ক্ষমতা এবং বর্ধিত পারমাণবিক কর্মসূচিকে তার আঞ্চলিক প্রভাব বৃদ্ধি এবং শাসনের স্থিতিশীলতা বজায় রাখার জন্য ব্যবহার অব্যাহত রাখবে। তবে ইরান ক্রমবর্ধমান আঞ্চলিক এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, বিশেষ করে ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক হামলার মাধ্যমে তার সক্ষমতার পরীক্ষা করছে। মার্কিন গোয়েন্দা সংস্থার অনুমান যে, ইরান ইসরাইলকে মোকাবিলার জন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং সরাসরি আক্রমণ বা প্রক্সি পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চল থেকে সরে যেতে চাপ দেবে। এই উস্কানি সত্ত্বেও, মার্কিন গোয়েন্দা সংস্থা মূল্যায়ন করে যে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের সঙ্গে সরাসরি সংঘাতের

বিস্তার চান না। তবে, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সাইবার অভিযানে ইরানের ক্রমবর্ধমান ক্ষমতা যুক্তরাষ্ট্র এবং মিত্র নেটওয়ার্ক এবং ডেটা সুরক্ষার জন্য একটি বড় হুমকি। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মূল্যায়ন করছে যে, ক্ষতি কাটিয়ে ওঠা বিশেষ করে ইসরাইলের বিরুদ্ধে একটি বিশ্বাসযোগ্য প্রতিরোধ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করার ইরানের ক্ষমতা ‘অদূর ভবিষ্যতে ম্লান’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয়