ইসরাইল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে: ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুন, ২০২৫

ইসরাইল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে: ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুন, ২০২৫ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইসরাইলের সাম্প্রতিক পদক্ষেপের বিষয়ে একেবারেই ‘খুশি নন’। ন্যাটো শীর্ষ সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমার ধারণা নির্ধারিত সময়ের পরে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরাইল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এদের শান্ত হওয়া উচিত। তিনি আরও জানিয়েছেন, গতকাল এমন ‘অনেক কিছুই’ তিনি প্রত্যক্ষ করেছেন যা তার পছন্দ হয়নি। যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আমরা চুক্তি করার পরপরই ইসরাইল যা করেছে তা আমার পছন্দ হয়নি। তাদের (ক্ষেপণাস্ত্র) নিক্ষেপ করা উচিত হয়নি। ট্রাম্প বলেন, আসল কথা হলো দু’টি এমন দেশ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে এবং এত কঠিন লড়াই করছে যে তারা নিজেরাই জানে

না তারা কী করছে। এয়ার ফোর্স ওয়ান-এ রওনা হওয়ার কিছুক্ষণ পরই মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে জানিয়েছেন যে ‘যুদ্ধবিরতি কার্যকর আছে।’ ট্রাম্প বলেন, ইসরাইল ইরানে হামলা করবে না। সব বিমান ঘুরিয়ে তারা দেশের দিকে রওনা হবে এবং ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ‘প্লেন ওয়েভ’ করবে। কেউ আঘাত পাবেন না, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে! এই বিষয়ে মনোযোগের জন্য আপনাদের ধন্যবাদ! যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর ইরান ও ইসরাইল তা লঙ্ঘন করায় অখুশি ছিলেন তিনি। ট্রাম্প জানিয়েছিলেন, ইরান ও ইসরাইল দুপক্ষই ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তার কথায়, আমি নিশ্চিত নই যে তারা এটি ইচ্ছাকৃতভাবে করেছে। আজ সকালে ইসরাইলের পদক্ষেপ আমার মোটেও ভালো লাগেনি। আমি দেখছি আমি তা বন্ধ

করতে পারি কিনা। তিনি আরও বলেছেন, ইরান কখনোই তার পরমাণু সক্ষমতা পুনর্নির্মাণ করবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
থাই বাজারে বাংলাদেশি কসমেটিকস, বাড়ছে বৈশ্বিক গ্রহণযোগ্যতা সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিজের জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি বরিশালে থানায় হামলার ঘটনায় ১৮ জন গ্রেপ্তার দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সেনাবাহিনী ও পুলিশের স্কটে ফিরছেন সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক ভেনিজুয়েলা ভূমিকম্পে নিহত ৩৮৯৯, ক্ষতি ৬.৭ বিলিয়ন ডলার টেকনাফে রোহিঙ্গা ১০০ পরিবারকে নেয়া হলো নিরাপদ স্থানে ঝিনাইদহে নাপিত ডেকে ছাত্রদের চুল কাটলেন সাবেক সভাপতি, অভিভাবক-কর্তৃপক্ষ হাতাহাতি হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হবিগঞ্জে নদীর বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ Global oil prices fall nearly 2% ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮