‘ইসরাইল এখনো ভুলের মধ্যে আছে’, কেন বলল হামাস? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫

‘ইসরাইল এখনো ভুলের মধ্যে আছে’, কেন বলল হামাস?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫ |
ইসরাইলি যদি মনে করে যে তারা সামরিক অভিযান বাড়িয়ে যুদ্ধবিরতি চুক্তির পরিবর্তন করতে পারে তাহলে তারা ভুলের মধ্যে আছে। এমনটাই মন্তব্য করেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র ওসামা হামদান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। ওসামা হামদান বলেন, ‘তারা অবাক হয়েছে যে আমরা (যুদ্ধবিরতি) মেনে নিয়েছি এবং আমাদের প্রতিটি পদক্ষেপ, আমরা যে চুক্তিতে রাজি হয়েছিলাম তার সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল। অথচ ইসরাইল যা করেছে তা মার্কিনিদের সঙ্গে পরামর্শের পর করেছে। ’ তিনি বলেন, ‘তাই যদি তারা মনে করে যে এই ধরনের অভিযান চুক্তি পরিবর্তন করবে, তাহলে তারা ভুলের মধ্যে আছে। ’ হামাসের এ মুখপাত্র বলেন, নেতানিয়াহু ‘মেগালোম্যানিয়া’তে ভুগছেন

এবং যুদ্ধ পুনরায় শুরু করে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা থেকে বাঁচতে চাইছেন। হামদান বলেন, ২০২৪ সালে আমরা যে চুক্তিতে সম্মত হয়েছিলাম তা ইসরাইল লঙ্ঘন এবং প্রত্যাখ্যান করেছে। এরপর ২০২৫ সালে আবার এই চুক্তি করতে হয়েছে। এখন, তারা এই চুক্তি প্রত্যাখ্যান বা ধ্বংস করার চেষ্টা করছে। তবে এটি করলেও আমেরিকা ও ইসরাইল তাদের প্রত্যাশিত ফলাফল পাবে না। তিনি আরও বলেন, এজন্য আমেরিকাকে বুঝতে হবে যে যা ঘটছে তা এই অঞ্চলে আরও অস্থিতিশীলতা তৈরি করবে। প্রসঙ্গত, যুদ্ধবিরতি ভেঙে গাজায় মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে সবশেষ ৪০৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এ সংখ্যা

আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ভয়াবহ এ হামলায় আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ। হতাহতের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী