ইসরাইলে হিজবুল্লাহর রকেট হামলায় নিহত ২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৪

ইসরাইলে হিজবুল্লাহর রকেট হামলায় নিহত ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৪ |
হিজবুল্লাহর ছোড়া রকেটে ইসরায়েলের মাজদ আল-ক্রুমে দুইজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। শুক্রবার (২৫ অক্টোবর) হতাহতের এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। সংবাদমাধ্যমটি বলছে, উত্তর আরবের এই শহরের একটি মিনি মার্কেটের কাছে রকেট আঘাত হানে। এতে নিহত হয়েছে আরজওয়ান মানা (১৯) এবং হাসান সুয়াদ (২১) নামের দুই ব্যক্তি। মনা একটি দোকানের ক্যাশিয়ার হিসেবে কাজ করত এবং সুয়াদ সেখানে পণ্য কিনতে গিয়েছিলেন। হিজবুল্লাহ জানিয়েছে, পার্শ্ববর্তী শহর কারমিয়েলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে, এই আক্রমণে প্রায় ৩০টি রকেট নিক্ষেপ করা হয়েছিল। ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, এ ঘটনায় সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। এর

আগে শুক্রবার উত্তর ইসরায়েলে মোট ৬৫টি রকেট ছোড়া হয়েছিল। লেবাননের সীমান্তের দক্ষিণে পশ্চিম গ্যালিলের শোমেরা এলাকায় রকেটের আঘাতে অন্তত ছয় ইসরায়েলি সেনা আহত হন। আহতরা বর্তমানে ভালো আছেন। এছাড়া আইডিএফের তথ্যমতে, হাইফা এলাকায় লেবানন থেকে পাঁচটি রকেট নিক্ষেপ করা হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নবীন-প্রবীনের মিলনমেলায় সাশ্রয়ী মূল্যে এআই স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা মেটার জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর মেসি না রোনালদো কে সেরা? গ্রুপ ‘বি’তে জমে উঠেছে নকআউটের লড়াই, কার সামনে কী সমীকরণ? পে স্কেল: আজকের বৈঠকে আসতে পারে বড় সিদ্ধান্ত হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুল বন্ধ গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ১২ দেশে স্বর্ণের দামে বড় ধস ‘কথিত স্বামী’ সমালোচনার জবাব দিলেন ববি হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি