ইসরাইলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৫

ইসরাইলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৫ |
ইসরাইলের দখলকৃত ভূখণ্ডে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। এতে তেলআবিবসহ অন্যান্য শহরে সাইরেন বেজে ওঠে এবং বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রোববার ইসরাইলি গণমাধ্যমগুলোর বরাত দিয়ে ইরানী বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, রোববার ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরাইলি সামরিক বাহিনী প্রতিহত করেছে বলে দাবি করেছে ইসরাইলি টিভি চ্যানেল ১২। হামলা প্রতিহত করা হলেও বেনগুরিয়ন বিমানবন্দরের ফ্লাইটগুলো স্থগিত রাখা হয়। ইসরাইলের অন্য সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, এদিন ইয়েমেনি হামলার কারণে অধিকৃত আল-কুদসসহ ২০টিরও বেশি শহর ও বসতিতে সাইরেন বেজে উঠেছে। বিষয়টি নিশ্চিত করে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের সামরিক বাহিনী ইসরাইলের তেলআবিবে

অবস্থিত বেনগুরিয়ন বিমানবন্দর এবং একটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। রোববার এক বিবৃতিতে ইয়েমেনি সেনাবাহিনী জানায়, তারা ‘প্যালেস্টাইন-২’ নামে একটি সুপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বেনগুরিয়ন বিমানবন্দরে আঘাত হেনেছে। ইয়েমেনের আল-মাসিরাহ টিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার ফলে বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। একইসঙ্গে, মার্কিন বিমানবাহী রণতরী ‘হ্যারি ট্রুম্যান’ এবং লোহিত সাগরে থাকা অন্যান্য শত্রু সামরিক নৌযানগুলোতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। ইয়েমেনি বাহিনীর মুখপাত্র আরও জানান, এই অভিযানে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয় এবং হামলা কয়েক ঘণ্টা ধরে চলে। তেল আবিব ও অন্যান্য শহরে আতঙ্ক এর আগে বিভিন্ন গণমাধ্যম জানায়, তেলআবিবসহ অধিকৃত ফিলিস্তিনের কেন্দ্রীয় অঞ্চলে সাইরেন বাজতে শুরু

করে। আল-জাজিরা জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের বেশ কয়েকটি শহর ও বসতিতে, বিশেষ করে তেলআবিব, আল-কুদস এবং উত্তরের বেশ কিছু এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে, আল-মাসিরাহ টিভি আরও জানায়, ‘সাইরেন বেজে ওঠার পর অধিকৃত জাফার পালমাচিম বিমানঘাঁটিসহ কেন্দ্রীয় ফিলিস্তিনের বড় অংশে ইসরাইলি বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে’। একটি আরব সংবাদমাধ্যম ক্ষেপণাস্ত্র হামলার পর অধিকৃত অঞ্চলের বাসিন্দাদের পালিয়ে যাওয়ার ভিডিও সম্প্রচার করেছে। যেখানে দেখা যায়, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানার পরপরই লোকজন নিরাপত্তার সন্ধানে ছুটতে শুরু করেছে। মূলত, গত ১৮ মার্চ গাজা উপত্যকায় ইসরাইলের নতুন করে হামলা শুরু করার জবাবে ইয়েমেনও তাদের সামরিক অভিযান পুনরায় শুরু করেছে। ইয়েমেন ইসরাইলকে গাজায় অবরোধ প্রত্যাহারের জন্য যে

সময়সীমা নির্ধারণ করেছিল, সেটি অমান্য করার পর তারা এই হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে ইয়েমেন বলেছে, গাজার যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তারা ফিলিস্তিনের পক্ষে লড়াই চালিয়ে যাবে। অন্যদিকে, ইয়েমেনেও মার্কিন বিমান হামলা অব্যাহত রয়েছে। যা ইয়েমেনের মতে, ইসরাইলকে সমর্থন করার মার্কিন প্রচেষ্টার অংশ। সূত্র: ইরনা ও মেহের নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী