ইসরাইলে রকেট হামলার অভিযোগ অস্বীকার করল হিজবুল্লাহ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ March, ২০২৫

ইসরাইলে রকেট হামলার অভিযোগ অস্বীকার করল হিজবুল্লাহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ March, ২০২৫ |
ইসরাইলের মেটুলা শহরে দক্ষিণ লেবানন থেকে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ, এমন অভিযোগ করেছে ইসরাইল। এই অজুহাতে লেবানের বিভিন্ন জায়গায় পাল্টা হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। তবে ইসরাইলের হামলার বিষয়টি নাকচ করে দিয়েছে হিজবুল্লাহ। শনিবার (২২ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ। শনিবার দুপুরে এক বিবৃতিতে হিজবুল্লাহ দক্ষিণ লেবানন থেকে দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলের দিকে রকেট উৎক্ষেপণের সাথে নিজেদের কোনো সম্পর্ক নেই বলে অস্বীকার করেছে, যা আল-মনার টিভি ইংলিশ ওয়েবসাইটে রিপোর্ট করা হয়েছে। লেবাননের প্রতিরোধ আন্দোলন আরও বলেছে যে, ‘এটি যুদ্ধবিরতি চুক্তির প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে এবং লেবাননের বিরুদ্ধে এই বিপজ্জনক জায়নবাদী উত্তেজনা মোকাবেলায় লেবানন রাষ্ট্রের পাশে দাঁড়াচ্ছে’। হিজবুল্লাহর বিবৃতিতে আরও বলা হয়, ‘ইসরাইলি

শত্রুর দাবি লেবাননের বিরুদ্ধে তাদের অব্যাহত আক্রমণকে বৈধতা দেওয়ার উদ্দেশ্যে, যা যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর থেকে থামেনি।’ ইসরাইল দক্ষিণ লেবাননে পাঁচটি রকেট উৎক্ষেপণের দাবি করার পর একাধিক বিমান হামলা চালায়, যেগুলো তারা দাবি করেছে আটক করা হয়েছে। লেবাননের আল-মনার প্রতিনিধিরা জানিয়েছেন যে, ইসরাইলি হামলায় দক্ষিণ লেবাননের তৌলিন শহরে দুই জন শহিদ হয়েছেন এবং তিন জন আহত হয়েছেন। এদিকে ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, আজ সকালে ইসরাইলের ওপর রকেট হামলার প্রতিক্রিয়ায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাটজ সেনাবাহিনীকে লেবাননের শতাধিক সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। এছাড়া, আল-মনার প্রতিনিধি জানিয়েছেন, ইসরাইলি সেনারা দক্ষিণ লেবাননের বিভিন্ন শহরে ২০টি হামলা চালিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয়