ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫

ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫ |
ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে এবার ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা। তবে হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রোববার হুতিদের চালানো এই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ইসরাইলজুড়ে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে বলে ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে। ইয়েমেন থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে ইসরাইলের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিরা জেরুজালেমে ইসরাইলি বাহিনীর সাইরেনের শব্দ শুনতে পেয়েছেন বলে তাদের প্রতিবেদনে দাবি করেছেন। সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়ার পরপরই ইসরাইলে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও জানানো হয়েছে এএফপির প্রতিবেদনে। ইসরাইলের সেনাবাহিনী বলেছে,

ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী রোববার ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। তবে হুতিদের ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে কি না, সেই বিষয়ে জানতে তদন্ত চলমান রয়েছে। ইয়েমেনের হুতিদের ক্ষেপণাস্ত্রের আঘাতে তাৎক্ষণিকভাবে ইসরাইলে কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির ঘটনা ঘটেছে কি না তা জানা যায়নি। টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের মধ্যাঞ্চল, জেরুজালেম এবং পশ্চিম তীরের কিছু বসতিতে সাইরেনের শব্দ শোনা গেছে। গত ১৮ মার্চ থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ইসরাইলি দখলদার বাহিনী। গাজায় ইসরাইলি বাহিনীর নতুন

অভিযানের প্রতিবাদে তখন থেকে ইসরাইলে ২০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কয়েক ডজন ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট ৫০ হাজার ৯৩৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৬ হাজার ৪৫ জন আহত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু