ইসরাইলে অস্ত্র রপ্তানি বন্ধের দাবি জার্মানির ক্ষমতাসীন দলের এমপিদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মে, ২০২৫

ইসরাইলে অস্ত্র রপ্তানি বন্ধের দাবি জার্মানির ক্ষমতাসীন দলের এমপিদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মে, ২০২৫ |
জার্মানির ক্ষমতাসীন দলের অন্যতম শরিক, সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (এসপিডি)-এর কয়েকজন সংসদ সদস্য ইসরাইলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধের দাবি তুলেছেন। তারা বলেছেন, গাজা উপত্যকায় ইসরাইলের সহিংস সামরিক অভিযানের কারণে মানবিক বিপর্যয় ঘটছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন হচ্ছে। খবর আনাদোলু এজেন্সির। এসপিডি-র সংসদীয় দলের পররাষ্ট্রনীতি বিষয়ক মুখপাত্র আদিস আহমেতোভিচ জার্মান ম্যাগাজিন স্টার্নকে বলেন, জার্মান অস্ত্র দিয়ে মানবিক বিপর্যয় সৃষ্টি বা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা যাবে না। আমরা নেতানিয়াহুর সরকারকে আহ্বান জানাই যেন তারা যুদ্ধবিরতিতে রাজি হয় এবং আলোচনার টেবিলে ফিরে আসে। তার এ বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন এসপিডি-র আরেক প্রভাবশালী নেতা রালফ স্টেগনার। তিনি বলেন, ফিলিস্তিনিদের ওপর চলমান মানবিক বিপর্যয় এবং ইসরাইলের আন্তর্জাতিক

আইন লঙ্ঘন বন্ধ হওয়া জরুরি। জার্মান অস্ত্র দিয়ে এ সহিংসতা আরও দীর্ঘায়িত করা উচিত নয়। স্টেগনার আরও বলেন, জার্মান সরকার অতীতে একটি ব্যতিক্রম হিসেবে সংঘাতপূর্ণ এলাকায় অস্ত্র না পাঠানোর নিয়ম ভেঙে ইসরাইলকে অস্ত্র সরবরাহ করেছিল, কারণ তা ইসরাইলের নিরাপত্তা রক্ষায় ব্যবহৃত হতো। কিন্তু এখন গাজা ও পশ্চিম তীরে সেই যৌক্তিকতা আর নেই। এসপিডি-র আরেক এমপি ইসাবেল কাদেমার্তোরি সতর্ক করে বলেন, ইসরাইলে অস্ত্র সরবরাহের মাধ্যমে জার্মানি যুদ্ধাপরাধে জড়িত হতে পারে। এমনকি আন্তর্জাতিক আদালতে জার্মানির বিরুদ্ধে মামলাও হতে পারে। তিনি বলেন, ট্যাংকের গোলাবারুদ ও যন্ত্রাংশ সরবরাহসহ সব ধরনের অস্ত্র রপ্তানি সীমিত করা উচিত। চলতি বছরের প্রথম প্রান্তিকে জার্মান সরকার মোট ১.১৮ বিলিয়ন ইউরো মূল্যের অস্ত্র রপ্তানির

অনুমোদন দিয়েছে। এর মধ্যে ইসরাইলের জন্য অনুমোদিত রপ্তানি মূল্য ২৮ মিলিয়ন ইউরো (প্রায় ৩১.৯ মিলিয়ন ডলার)। অস্ত্র রপ্তানির দিক থেকে ইসরাইল বর্তমানে জার্মানির ১০ম স্থানে রয়েছে। উল্লেখ্য, ইসরাইলের নিরাপত্তা রক্ষার দায়িত্ব জার্মানির উপর রয়েছে বলে বহুবার উল্লেখ করেছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎস। তবে অনেক সমালোচক মনে করেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি জার্মানির অন্ধ সমর্থন আন্তর্জাতিক পরিসরে দেশটির ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং জার্মানিকে বিশ্বে আরও একঘরে করে দিচ্ছে। এদিকে, গাজায় ইসরাইলের অভিযান নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলায় লড়ছে তেলআবিব। সেখানে লাখো ফিলিস্তিনি গৃহহীন, খাদ্য ও ওষুধ সংকটে চরম দুর্দশায় রয়েছে। তবুও আন্তর্জাতিক যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরাইল সামরিক অভিযান অব্যাহত রেখেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক