ইসরাইলের হামলার বিরুদ্ধে জাতিসংঘে চিঠি দিল ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুন, ২০২৫

ইসরাইলের হামলার বিরুদ্ধে জাতিসংঘে চিঠি দিল ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুন, ২০২৫ |
ইসরাইলের সাম্প্রতিক হামলার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি চিঠি পেশ করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। স্থানীয় সময় বিকাল তিনটায় এ বিষয়ে নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চিঠিতে আরাগচি উল্লেখ করেছেন: ইসরাইলের এ বর্বর হামলাগুলো শুধুমাত্র ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার গুরুতর লঙ্ঘন নয়, বরং আন্তর্জাতিক আইন ও মানবাধিকার আইন অনুযায়ী এগুলো স্পষ্ট আগ্রাসন এবং যুদ্ধাপরাধ—বিশেষ করে জেনেভা কনভেনশন অনুযায়ী। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল সব রেডলাইন অতিক্রম করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এ অপরাধের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল সব রেডলাইন অতিক্রম করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এ অপরাধের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা। চিঠিতে জাতিসংঘের

নিরাপত্তা পরিষদ এবং মহাসচিবকে এই আগ্রাসনের নিন্দা জানাতে এবং জরুরি, সুস্পষ্ট পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়। আরাগচি সতর্ক করেন, এ হামলার প্রতিক্রিয়ায় যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে এটি আগ্রাসনকে উৎসাহিত করবে, দায়মুক্তিকে পুরস্কৃত করবে এবং ইতিমধ্যে অস্থিতিশীল অঞ্চলে আরও বিশৃঙ্খলা ডেকে আনবে। তিনি জোর দিয়ে বলেন, ইরান তার আত্মরক্ষার অধিকার সংবিধান জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংরক্ষণ করে, এবং অবৈধ ও কাপুরুষোচিত এ হামলার জবাবে উপযুক্ত ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে। তিনি আরও বলেন, ইরান তার সার্বভৌমত্ব, জনগণ এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। শেষাংশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরাইল এ বেপরোয়া আগ্রাসন ও কৌশলগত ভুলের জন্য গভীরভাবে অনুতপ্ত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ “মৃত্যু হলে দেশের মাটিতেই হোক”: জেল-জুলুমের ঝুঁকি জেনেই শীর্ষ নেতাদের নিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের মোদিবিরোধী তাণ্ডবের পর হেফাজতের উগ্রবাদীদের ধরিয়ে নেওয়া সেই দর্জিকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা চরম দুর্ভোগে রাঙামাটি: বাঘাইছড়িতে পানিবন্দী ২০ হাজার মানুষ, ৬ দিনে ১০৪ পাহাড়ধস রাজনৈতিক অনিশ্চয়তা-অব্যবস্থাপনায় বিদেশি বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ, উদ্বেগে অর্থনীতিবিদরা বন্ধ হয়নি হামে শিশু মৃত্যু, সংখ্যা ছাড়াল ৭৫০ পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে দলীয় পদ গেল জামায়াত নেতার এডিবির প্রতিবেদনে উদ্বেগ: মার্কিন ট্যারিফের ফাঁদে পড়ে চরম বিপর্যয়ে বাংলাদেশের রপ্তানি খাত ঘনিষ্ঠ মিত্র আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ দেখতে চান নেতানিয়াহু