ইসরাইলের হামলায় পরিবারের ৯ সদস্যসহ ফিলিস্তিনি ফুটবলার নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৪

ইসরাইলের হামলায় পরিবারের ৯ সদস্যসহ ফিলিস্তিনি ফুটবলার নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৪ |
গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে ইসরাইলের বিমান হামলায় ফিলিস্তিনি ফুটবলার ইমাদ আবু তিমা (২১) ও তার পরিবারের ৯ সদস্য নিহত হয়েছেন। খবর মিডল ইস্ট আই আবু তিমা ইত্তিহাদ খান ইউনিস ক্লাবের হয়ে খেলেছেন এবং ২০২১ সালে ফিলিস্তিন অনূর্ধ্ব-২০ জাতীয় দলের প্রতিনিধিত্বও করেছেন। ফিলিস্তিনের জাতীয় অলিম্পিক কমিটির তথ্য বলছে, গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহত চার শতাধিক ফিলিস্তিনি অ্যাথলেটের একজন তিনি। গত জুলাইয়ে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছিল, গাজায় অন্তত ২৪৫ জন ফুটবলারকে হত্যা করেছে ইসরাইল, যাদের মধ্যে ৬৯ শিশু ও ১৭৬ জন তরুণ। ইতোমধ্যে গাজায় হামলায় অনেকগুলো ক্রীড়া স্থাপনা ধ্বংস করে দিয়েছে ইসরাইল। আন্তর্জাতিক ফুটবলে ইসরাইলকে নিষিদ্ধ করার দাবি উঠেছে নানা মহল থেকে। তবে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক

সংস্থা ‘ফিফা’ ইসরাইলকে প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার বিষয়টি বারবার বিলম্বিত করছে। গত ৩ অক্টোবর সংস্থাটি জানায়, ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের উত্থাপিত বৈষম্যমূলক অপরাধের বিষয়ে দ্রুত তদন্ত শুরু হবে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় ৪২ হাজার ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ৯৯ হাজার ১৩ জন আহত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ শিশুর মৃত্যুতে তড়িঘড়ি ব্যবস্থা, ৬ শতাধিক শিশুর খুনিরা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়! ন্যায়বিচার কোথায়? সরকারি ফ্ল্যাটের জন্য ওয়াশিং মেশিন-ওভেন জানালার পর্দা দাবি জামায়াতের এমপির চট্টগ্রামে মুক্তিপণের দাবিতে প্রতিবেশীর ৫ বছরের শিশুকে অপহরণের পর খুন করে লাশ গুম ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ছাত্রীদের গভীর রাতে অশালীন বার্তা প্রেরণ: ‘ফেসবুক-হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে গেছে’ দাবি খুবি শিক্ষকের ‘সব সমালোচনা থেমে যাবে’, ইংল্যান্ডের বড় জয়ের পর বেলিংহাম একসময়ের পানির উৎস, এখন মরণফাঁদ: সাড়ে ৩০০ বছরের ইতিহাস এখন ময়লার ভাগাড় টানা একমাস পরীমনির রাত্রিকালীন নিরাপত্তা নিশ্চিত করেন এডিসি সাকলায়েন প্রথম ম্যাচে ব্যর্থ রোনালদো, কঙ্গোর ঐতিহাসিক বিশ্বকাপ পয়েন্ট চ্যাটবটে দুর্ভেদ্য লকডাউন এবার জানা গেল মেসির কান্নার ‘আসল’ কারণ ম্যাচের আগে বিয়ার পান করেই ইংল্যান্ড সমর্থকদের খরচ ৪৯ লাখ টাকা রোনালদোকে কেন তুলে নেননি, ব্যাখ্যা দিলেন পর্তুগাল কোচ স্বর্ণের দাম বাড়ল ভরিতে ২৫০৮ টাকা দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ছয় দেশের ৭০ জন চিহ্নিত, কেন্দ্রীয় ব্যাংকের আতিউরসহ ১০ কর্মকর্তা অস্ট্রেলিয়ায় চাকরি দেওয়ার নামে প্রবাসীর টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২ রেললাইনে ট্রাক উল্টে কুড়িগ্রামের সঙ্গে ১০ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ স্ত্রী আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ