ইসরাইলের মতো ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ভারতও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৫

ইসরাইলের মতো ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ভারতও

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৫ |
গাজার স্বাধীনতাকামী শাসকগোষ্ঠী হামাস লুকিয়ে আছে-এই অজুহাতে শত শত বাড়িঘরে বিমান হামলা চালিয়ে গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইলের বর্বর সেনাবাহিনী। কখন বুলডোজারে সমান করে দিচ্ছে পশ্চিম তীরের বসতভিটা। একই কৌশলে কাশ্মীরেও মুসলমানদের পৈতৃক ভিটা গুঁড়িয়ে দেয় ভারত। কাশ্মীর জনপদে মুসলিম নির্যাতনে দেশটির গত ৭ দশকের অস্ত্র এটি। মঙ্গলবার পহেলগাঁওয়ে হামলার পর পুরান সেই বিষদাঁতের ষোলোআনা সদ্ব্যবহার করছে দেশটির নিরাপত্তা বাহিনী। প্রচলিত সেই ‘সন্দেহ’র অজুহাত ধরে দুদিনেই গুঁড়িয়ে দিয়েছে ৭টি বসতবাড়ি। ১৯৪৭ সালের পর থেকে কাশ্মীরে এ পর্যন্ত ১,১০,৪৯৮ কাঠামো ধ্বংস করেছে ভারতীয় বাহিনী। শনিবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার জেরে শোপিয়ান, কুলগাম ও পুলওয়ামা জেলায় অভিযান

চালিয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী। গত কয়েক দিনে সন্দেহভাজনদের ওপর দমন অভিযান আরও জোরদার করেছে তারা। শুক্রবার রাতে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার এহসান আহমেদ শেখ, আহসান উল হক এবং হারিস আহমেদ, কুলগামের জাকির আহমেদ এবং শোপিয়ানে শহীদ আহমেদ কুত্তের বাড়ি ভারী বিস্ফোরকে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বাহিনী। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, হামলার সঙ্গে তারা সক্রিয়ভাবে জড়িত ছিলেন। নিরাপত্তা বাহিনী আরও দাবি করেছে, আহসান ২০১৮ সালে পাকিস্তানে সন্ত্রাসবাদী প্রশিক্ষণ নিয়েছিলেন এবং সম্প্রতি উপত্যকায় ফিরে আসেন। এর আগে বৃহস্পতিবার রাতে একইভাবে ধ্বংস করা হয় আদিল হুসেইন ঠোকার ও আসিফ শেখের বাড়িও। তারা পহেলগাঁওয়ে হামলায় সরাসরি যুক্ত ছিল বলে দাবি করেছে পুলিশ। এই বাড়িগুলোর ভেতরে

বিস্ফোরক মজুত থাকার তথ্যও উঠে এসেছে গোয়েন্দা রিপোর্টে। উল্লেখ্য, মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। যার জেরে প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে গেছে। তবে বহু বছর ধরেই এক দুর্বিষহ জীবন কাটাচ্ছেন কাশ্মীরিরা। স্থানীয় একটি মানবাধিকারবিষয়ক এনজিও সংস্থ জানিয়েছে, গত ৭ দশকে কাশ্মীরের ১,৬৫,৪০০ বেসামরিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ১,০৭,৮৮০ শিশু এতিম হয়েছে। ৯৬,১৪৮টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে দিল্লি। ২২,৯৫০ নারী বিধবা হয়েছে। ১০,১২৫ জন গুম ও ৭,২৭৪ জনকে জেল হেফাজতে হত্যা করা হয়েছে। এছাড়া ১১,২৫৬টি গণধর্ষণের ঘটনাও ঘটেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!