ইসরাইলের বিরুদ্ধে ‘ট্রু প্রমিজ-৩’ চালাতে প্রস্তুত ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মে, ২০২৫

ইসরাইলের বিরুদ্ধে ‘ট্রু প্রমিজ-৩’ চালাতে প্রস্তুত ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মে, ২০২৫ |
ইরানের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি জানিয়েছেন, ইসরাইল যদি আবার কোনো ধৃষ্টতা দেখায়, তাহলে ইরান ‘ট্রু প্রমিজ-৩’ অভিযানের মতো আরেকটি দাঁত-ভাঙা জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। সোমবার তেহরানে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তার ভাষায়, ‘জায়োনিস্ট শাসনব্যবস্থা ইরানের গৌরব ক্ষুণ্ণ করার মতো শক্তিশালী নয়। বিপরীতে ইরানের শক্তি ইসরাইল ও তার মিত্রদের জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে’। নারী ও শিশু হত্যাকারী ইসরাইল এ ধরনের প্রতিক্রিয়া সহ্য করতে পারবে না দাবি করে আবদুর রহিম মুসাভি বলেন, ‘তাদের নিজেদের নেতারাও এটা বোঝে যে, তারা এ ধরনের প্রতিক্রিয়া সহ্য করতে পারবে না। তবে যেহেতু বর্তমান শাসকরা নির্বোধ শিশু হত্যাকারী, তাই

যেকোনো ভুল সিদ্ধান্তের সম্ভাবনা থেকেই যায়’। আর যদি ‘তারা আবার একটি ‘ট্রু প্রমিজ’ হজম করার জন্য ব্যাকুল হয়ে ওঠে, তাহলে আমরাও উপযুক্ত জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত আছি’, যোগ করেন তিনি। ইরান এর আগে গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে ইসরাইলের বিরুদ্ধে ‘অপারেশন ট্রু প্রমিজ-ওয়ান’ এবং ‘অপারেশন ট্রু প্রমিজ-টু’ চালায়। যা ছিল ইসরাইলি আগ্রাসনের জবাবে প্রতিশোধমূলক সামরিক অভিযান। ওই অভিযানে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইরান ইসরাইলের গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনায় নিখুঁত আঘাত হানে। ইরানি কর্মকর্তারা বলেছেন, ওই অভিযানে ইরান তার সামগ্রিক সামরিক সক্ষমতার কেবল একটি ক্ষুদ্র অংশই ব্যবহার করেছিল। তবে এবার ইসরাইল ও তার মিত্ররা ইরানের বড় ধরনের সামরিক সক্ষমতা

দেখতে পাবে। সূত্র: মেহের নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে? ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২ ‘অপহৃত’ সেই শিবির নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান