ইসরাইলের কারাগার থেকে মুক্তি পেল ৯০ ফিলিস্তিনি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৫

ইসরাইলের কারাগার থেকে মুক্তি পেল ৯০ ফিলিস্তিনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৫ |
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরাইল ও হামাস দুই পক্ষ জিম্মি ও বন্দিদের মুক্তি দিতে শুরু করেছে। যুদ্ধবিরতির প্রথম দিনে হামাস ৩ জিম্মিকে ইসরাইলের কাছে হস্তান্তর করেছে। আর ইসরাইলের কারাগার থেকে ৯০ ফিলিস্তিনিকে ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) ভোর ৩টার দিকে কারাগার থেকে অন্য একটি কারাগারে স্থানান্তরের মাধ্যমে ইসরাইল-গাজা সীমান্তের কাছে মুক্তির যাত্রা শুরু হয়। বুশরা আল-তাউইল নামের একজন ফিলিস্তিনি সাংবাদিক যাকে ২০২৪ সালের মার্চে বন্দি করা হয়েছিল। তিনি জানিয়েছেন, প্রথম মুক্তি পাওয়ার খবর জানতে পারেন অন্যান্য বন্দিদের কাছ থেকে যারা একটি শুনানিতে অংশ নিয়েছিল। বুশরা আল-তাউইল বলেন, ‘আইনজীবীরা তাদের বলেছিলেন যে (যুদ্ধবিরতি) চুক্তি ঘোষণা করা হয়েছে এবং তা বাস্তবায়নের পর্যায়ে রয়েছে।

অপেক্ষার সময়টি অত্যন্ত কঠিন ছিল। তবে আলহামদুলিল্লাহ, আমরা নিশ্চিত ছিলাম যে যেকোনো মুহূর্তে আমরা মুক্তি পাব। তিনি তার পিতার বিষয়ে উদ্বিগ্ন রয়েছেন, যিনি এখনও একটি ইসরাইলি কারাগারে বন্দি রয়েছেন। তবে তিনি জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসাবে তার পিতাকেও পরবর্তীতে মুক্তি দেওয়া হবে বলে খবর পেয়েছেন। গাজার ফিলিস্তিনিরা তাদের বাড়িতে ফিরে যাচ্ছে এবং খুব প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সহায়তার অপেক্ষায় রয়েছে। কারণ, ইসরাইলি বাহিনী অবশেষে ১৫ মাসব্যাপী অবরুদ্ধ অঞ্চলটিতে তাদের বোমাবর্ষণ বন্ধ করেছে। জানা গেছে, এখন থেকে প্রতিদিন গাজায় ত্রাণবাহী অন্তত ৬০০ ট্রাক প্রবেশ করবে, যা এরই মধ্যে এসে পৌঁছেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরাইল। সে হামলার অবসান হলো ২০

জানুয়ারি থেকে। তবে এরই মধ্যে প্রাণ চলে গেছে ৪৬ হাজার ৯১৩ ফিলিস্তিনির। আহত হয়েছেন এক লাখ ১০ হাজার ৭৫০ জন। সূত্র: আল-জাজিরা ও বিবিসি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা স্বাস্থ্যমন্ত্রী: আগের সরকার পরিবার পরিকল্পনা সামগ্রীর মজুদ রেখে যায়নি ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার অতি নিম্নমানের নির্মাণসামগ্রী: ২ কোটি টাকার প্রকল্পে হরিলুট বেকারত্ব-হতাশায় নেপালে তিন জেনজির আত্মহুতি: বালেন্দ্রর পদত্যাগ দাবি তরুণদের নরসিংদীর রায়পুরায় ক্ষুব্ধ গ্রামবাসী ভেঙ্গে দিলো শিশু ধর্ষনের আখড়া মহিলা মাদ্রাসা টানা বৃষ্টি ও বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা: শিক্ষার্থীদের চরম ভোগান্তি, স্থগিতের দাবি রাজধানীতে মাছ-সবজির বাজারে আগুন ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা