ইসরাইলকে ‘পুড়িয়ে দেওয়ার’ হুঁশিয়ারি ইয়েমেনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ মে, ২০২৫

ইসরাইলকে ‘পুড়িয়ে দেওয়ার’ হুঁশিয়ারি ইয়েমেনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মে, ২০২৫ |
ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলায় ইয়েমেনের সানা বিমানবন্দরে ক্ষয়ক্ষতির পরপরই দেশটির সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রেসিডেন্ট মাহদি আল-মাশাত সাইটটি পরিদর্শন করেছেন। এ সময় ইসরাইলি আগ্রাসনের কড়া জবাবের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘এই গ্রীষ্মেই ইসরাইলকে আগুনে পুড়তে হবে’। মাহদি আল-মাশাত বলেন, ‘আমরা পিছু হটব না, আমরা আত্মসমর্পণ করব না, আমাদের ইচ্ছাশক্তি অপরাজেয়। ইসরাইলি বিমান হামলা প্রমাণ করে যে আমাদের ক্ষেপণাস্ত্র তাদের জন্য কষ্টকর হয়ে উঠেছে’। তিনি জোর দিয়ে বলেন, গাজায় গণহত্যা ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেন ফিলিস্তিনিদের পক্ষে লড়াই চালিয়ে যাবে। এদিকে ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত সানা বিমানবন্দর দ্রুত সচল হবে বলেও উল্লেখ করেছেন আল-মাশাত। বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার করা হবে বলে আশ্বাস দিয়ে

তিনি বলেন, ‘ইসরাইলি আগ্রাসন যত বড়ই হোক না কেন, তা আমাদের প্রতিরোধ থামাতে পারবে না; বরং তা আমাদের হামলার মাত্রা ও গভীরতা আরও বাড়াবে’। নেতানিয়াহুকে সরাসরি হুঁশিয়ারি এ সময় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশে মাহদি আল-মাশাত বলেন, ‘তুমি কখনোই ইয়েমেনি ক্ষেপণাস্ত্র থেকে ইহুদিবাদী জনগণকে রক্ষা করতে পারবে না’। ইয়েমেনি নেতা আরও বলেন, ‘এই গ্রীষ্মে আমাদের প্রতিরোধ আরও তীব্র হবে। নেতানিয়াহু ও তার দখলদার শাসন যেন একটি উত্তপ্ত গ্রীষ্মের জন্য প্রস্তুত থাকে’। আন্তর্জাতিক ভ্রমণকারীদের সতর্কতা ইয়েমেনি প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা উল্লেখ করে বিশেষ করে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রসঙ্গ টেনে মাহদি আল-মাশাত বলেন, ‘বিশ্বব্যাপী যাত্রীদের প্রতি আমাদের আহ্বান—বেন গুরিয়ন বিমানবন্দরের উদ্দেশে কোনো ফ্লাইটে ওঠার

আগে সতর্ক থাকুন। কারণ দখলকৃত এই বিমানবন্দর আর নিরাপদ নয়’। ইয়েমেনি নেতার এ হুঁশিয়ারি এমন এক সময়ে এলো, যখন ইসরাইলের গাজা যুদ্ধ ইতোমধ্যেই ২০তম মাসে গড়িয়েছে। অন্যদিকে পরমাণু ইস্যুতে ইসরাইল-ইরান উত্তেজনাও বাড়ছে। তার মাঝেই হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনীর সক্রিয় ভূমিকার কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী