ইসরাইলকে থামাতে ‘কঠোর ও সমন্বিত’ পদক্ষেপ নেওয়ার আহ্বান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৫

ইসরাইলকে থামাতে ‘কঠোর ও সমন্বিত’ পদক্ষেপ নেওয়ার আহ্বান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৫ |
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি বর্বরতার তীব্র নিন্দা জানিয়েছেন এবং মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ ও জরুরি পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। শীর্ষ এই ইরানি কূটনীতিক শনিবার সন্ধ্যায় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে একটি টেলিফোন আলাপচারিতায় কথা বলেন। এ সময় তিনি বিশ্বের মুসলিম দেশগুলোর প্রতি ইসরাইলের আগ্রাসন প্রতিরোধে ‘কঠোর ও সমন্বিত’ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। খবর প্রেস টিভির। আরাগচি গাজা উপত্যকায় ইসরাইলের গণহত্যামূলক আগ্রাসন পুনরায় শুরু করার বিষয়টি উল্লেখ করেন। যা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে তেলআবিবের হওয়া যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। নতুন এই গণহত্যামূলক অভিযানে ১,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে বেশিরভাগই নারী ও

শিশু। এর আগের ১৫ মাসের বর্বর সামরিক অভিযানে প্রায় ৬২,০০০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। মর্মান্তিক এই বর্বরতার মধ্যে ইসরাইলের প্রতিরক্ষা ও যুদ্ধমন্ত্রী ইসরাইল কাৎজ গাজার কিছু অংশ দখল করার হুমকি দিয়েছেন, যদি হামাস ফিলিস্তিনে আটক রাখা জিম্মিদের মুক্তি না দেয়। আরাগচি তার বক্তব্যে ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চলমান সামরিক আগ্রাসনেরও নিন্দা জানান। যেখানে নিরপরাধ নারী ও শিশুদের মৃত্যু এবং দেশের অবকাঠামো ধ্বংস হচ্ছে। তিনি বিশ্বের মুসলিম সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্বের ওপর জোর দেন। যেন তারা সহিংসতা ও দারিদ্র্যপীড়িত আরব উপদ্বীপ দেশ ইয়েমেনের মুসলিমদের সহায়তা করতে পারে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইয়েমেনের বিরুদ্ধে তাদের আক্রমণ তীব্র করেছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের আনসারাল্লাহ সশস্ত্র গোষ্ঠীকে ‘ধ্বংস’ করার অঙ্গীকার

করেছেন। যারা গাজার পক্ষে সানার সহায়ক কার্যক্রমের অংশ হিসেবে কাজ করছে। এ সময় প্রিন্স ফারহান ইসরাইলি শাসনের প্রাণঘাতী আগ্রাসনের নিন্দায় রিয়াদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি গাজা সংকট উত্তরণ এবং চলমান উত্তেজনার বৃদ্ধি প্রতিরোধে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সমন্বয় এবং ঘনিষ্ঠ সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। সূত্র: মেহের নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী