ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন
মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের
চীনে কারখানায় আগুন, নিহত ২৮
মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা
ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের
অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ
জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি
ইসরাইলকে গণহত্যাকারী আখ্যা দিয়ে ব্রিকস সম্মেলন শুরু করলেন লুলা
গাজায় চলমান ইসরাইলি হামলাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনের সূচনা করেছেন।
সম্মেলনের উদ্বোধনী ভাষণে গাজায় ইসরাইলের হামলাকে কড়া ভাষায় নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘ইসরাইল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে গণহত্যা চালাচ্ছে তা আমরা চুপচাপ দাঁড়িয়ে থেকে মেনে নিতে পারি না।’
ফিলিস্তিন সংকট নিয়ে সরব হয়ে লুলা আরও বলেন, ‘যুদ্ধের অস্ত্র হিসেবে ক্ষুধা বা অনাহারকে ব্যবহার করাও সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’
লুলা দৃঢ়ভাবে ব্যক্ত করেন, এই সংকটের একমাত্র স্থায়ী সমাধান হলো, দখলকৃত ভূখণ্ড থেকে ইসরাইলের সরে যাওয়া এবং ১৯৬৭ সালের সীমারেখার ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা।
দুই দিনব্যাপী এই ব্রিকস সম্মেলনে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও
দক্ষিণ আফ্রিকার নেতাদের পাশাপাশি সম্প্রতি জোটে যুক্ত হওয়া নতুন সদস্য দেশগুলোর প্রতিনিধিরাও অংশ নিয়েছেন। সম্মেলনে বৈশ্বিক পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশের পাশাপাশি সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন প্রস্তাব আলোচনায় আসবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ব্রাজিলের প্রেসিডেন্টের এ ধরনের স্পষ্ট ভাষণের মাধ্যমে ব্রিকস জোটের অবস্থান আরও দৃঢ়ভাবে আন্তর্জাতিক কূটনীতির অঙ্গনে প্রকাশ পেল।