ইসকন নিষিদ্ধের দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪

ইসকন নিষিদ্ধের দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ |
অ্যাডভোকেট সাইফুল হত্যার বিচারসহ ‘উগ্র সংগঠন’ ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছে সমমনা ইসলামী দলগুলো। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রেস ক্লাবে সমমনা ইসলামী দলগুলো আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংগঠনের পক্ষে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি আব্দুর রব ইউসুফী বলেন, ইসকনের বিরুদ্ধে বলা মানে সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বলা নয়। হিন্দু ভাই-বোনদের এ বিষয়ে সতর্ক হতে হবে, যাতে ইসকনের পাতা ফাঁদে কেউ পা না দেয়। এর আগে ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। বুধবার দুপুরে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে তিনি এ দাবি জানান। এর আগে চট্টগ্রাম আদালতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী

জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ইসকন সমর্থকদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হন। এরপরই ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল হয়ে যায় পুরো দেশ। গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন জায়গায় এ নিয়ে বিক্ষোভ হচ্ছে। বিশেষ করে নেটদুনিয়ায় এ নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। বেশিরভাগ নেটিজেনরাই বলছেন, তারা চিহ্নিত সন্ত্রাসী সংগঠন। ইসকন জাতির স্বার্থে কোনো সময় ভালো কাজ করে নাই। বরং তারা সব সময় দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল। যার দৃষ্টান্ত হলো আইনজীবী হত্যা। সামছুদ্দৌহা কৌশিক নামে একজন ফেসবুকে লিখেছেন, চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের একজন বহিষ্কৃত নেতা। একজন বহিষ্কৃত নেতার জন্য বিজেপির মায়া কান্না করে রাজনৈতিক ফায়দা

হাসিল করতে যাচ্ছে। চিন্ময় দাস ও তার নেতাকর্মীরা সবাই বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও ভারতের হয়ে কাজ করে মাতৃভূমির স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে। বিন্দুমাত্র দেশপ্রেম নেই এদের মধ্যে। এরা ভারতীয় ‘র’ এর এজেন্ট। তারা ভারতের প্ররোচনায় বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। তাদেরকে নিষিদ্ধের জোড়ালো দাবি জানাই। নজরুল ইসলাম আপেল নামে একজন ফেসবুকে লিখেছেন, ইসকন একটি আওয়ামী হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন। অনতিবিলম্বে এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রোনালদোকে কখন ‘তুলতে হবে’, শিখতে হবে কোচকে এক জুতোর পেছনে ৩ জন রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল নয়, বাদীর আবেদন নথিভুক্ত বিশ্ববাজারে কমল তেলের দাম গান গেয়ে ভাইরাল সেই ঢাবি শিক্ষককে অব্যাহতি ঢাবির সিন্ডিকেটের সিদ্ধান্তে বরখাস্ত ৩ শিক্ষক, অব্যাহতি দুজনের রাঙামাটিতে আ.লীগের ১০ নেতাসহ আটক ১৬ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য আওয়ামী লীগের নতুন করে দেশ গড়ার প্রত্যয় কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিবেদনের জবাবে ওবায়দুল কাদেরের জবাব- গণতন্ত্র ও স্থিতিশীল রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় ৬ দফা দাবী বিশ্বকাপে মেসির সর্বাধিক গোলের রেকর্ড, দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: বাংলাদেশ আওয়ামী লীগ—সংগ্রাম, ঐতিহ্য ও আগামীর অঙ্গীকার ফটিকছড়িতে ক্লিনিকের অনিয়ম ফাঁস করায় সাংবাদিককে হত্যার হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় জিডি ‘মা বাঁচলে আমিও বাঁচবো!’: অর্থাভাবে কি আইসিইউতেই নিভে যাবে মমতাজের জীবনপ্রদীপ? যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলার অভিযোগ, নারীসহ আহত ৪ বিটিভিতে খরচের বাম্পার ফলন; আয়ের ৩০ গুণ বেশি খরচ ১৮ হাজার পুলিশেও নিশ্চিত হতে পারছে না সরকার, এবার আওয়ামী লীগ ঠেকাতে সেনা মোতায়েন ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ কেন ফুটবল দলের কোচের মতো ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ