ইরান হামলায় মধ্যপ্রাচ্যের আকাশও ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৫

ইরান হামলায় মধ্যপ্রাচ্যের আকাশও ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৫ |
সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে যে, তারা তাদের বিমানঘাঁটি বা আকাশসীমা ইরানের ওপর হামলার জন্য ব্যবহার করতে দেবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে বোমা হামলার হুমকি দেন, তখনই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েত স্পষ্ট জানিয়ে দেয়, তাদের ভূমি বা আকাশসীমা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ব্যবহার করতে পারবে না। একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেছেন, ‘তারা এই সংঘাতে জড়াতে চায় না।’ এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা। ট্রাম্প প্রশাসন ইয়েমেনের হুথিদের ওপর ব্যাপক বিমান হামলার মাধ্যমে ইরানের ওপর চাপ বাড়ানোর পরিকল্পনা করেছিল। মার্কিন কর্মকর্তারা সৌদি আরব ও আমিরাতের সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করেছেন। এ সময় কাতারকে এমকিউ-৯ রিপার

ড্রোন এবং সৌদি আরবকে উন্নত অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়। গালফ দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্র এখন ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে বি-২ বোমারু বিমান মোতায়েন করেছে। অতীতে ইরাকে হামলার সময়ও এই ঘাঁটি ব্যবহার করা হয়েছিল। ইরান এরই মধ্যে দিয়েগো গার্সিয়ায় হামলার হুমকি দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা ২,০০০ কিলোমিটার, তবে রাশিয়া ও চীনের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান ভারত মহাসাগর থেকে হামলা চালাতে পারে। ট্রাম্প বলেছেন, ইরান যদি পারমাণবিক চুক্তিতে না আসে, তাহলে ‘অতীতের যেকোনো সময়ের চেয়ে ভয়াবহ’ হামলা চালানো হবে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা বাড়ছে। অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের দুইটি বিমানবাহী রণতরী রয়েছে এবং অন্তত ৪০,০০০ সেনা মোতায়েন রয়েছে। সৌদি আরব, কাতার, কুয়েত

ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, এটি শুধুই চাপ সৃষ্টি নাকি যুক্তরাষ্ট্র সত্যিই ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে, তা এখনো পরিষ্কার নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী