ইরান যুদ্ধে ২৯০ মার্কিন সেনা আহতের কথা জানাল সেন্টকম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৬

ইরান যুদ্ধে ২৯০ মার্কিন সেনা আহতের কথা জানাল সেন্টকম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৬ |
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৯০ সেনা আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ। সেন্টকমের এক মুখপাত্র সিবিএসকে বলেন, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের মোট ২৯০ সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে ২৫৫ জন আবার দায়িত্বে ফিরেছেন। আর ১০ জনের অবস্থা গুরুতর। তবে আহত সেনাদের বাকি ২৫ জন এখন কী অবস্থায় আছেন, তা জানাননি ওই মুখপাত্র। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাব ইরানে হামলা করে। যুক্তরাষ্ট্র ‘এপিক ফিউরি’ নামে অভিযান শুরু করে। ইসরায়েল নিজেদের অভিযানের নাম দিয়েছে ‘লায়ন রোর’। সেদিনের হামলার জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্য মার্কিন ঘাঁটি থাকা বিভিন্ন দেশে পাল্টা হামলা

চালায় তেহরান। এরপর পুরো অঞ্চলজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ে। প্রায় চার সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত নিজেদের ১৩ জন সেনা নিহত হওয়ার খবর দিয়েছে মার্কিন বাহিনী। এ সময় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি ও স্থাপনাও ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধ চলাকালে ধ্বংস হয়েছে মার্কিন বাহিনীর বেশ কিছু সামরিক উড়োজাহাজ ও যুদ্ধবিমান। অপরদিকে ইরানে ১ হাজার ৫০০ জনের মৃত্যু হয়েছে। ইসরায়েলে ১৮, বাহরাইনে ৩, ওমানে ৩, সৌদি আরবে ৩, লেবাননে ১ হাজার ৭২, আরব আমিরাতে ৮, কুয়েতে ৬, ইরাকে ৮২, সিরিয়ায় ৪ ও ফ্রান্সে ১ জনের মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের লক্ষ্য মার্কিন টেক সংস্থা ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ তিন কারণে পেট্রোল, অকটেন সংকট দৌলতদিয়ায় দুর্ঘটনায় নিহত বেড়ে ১৮ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩০ আলোচনার আবহে মধ্যপ্রাচ্যে সেনা সমাবেশ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে ২৯০ মার্কিন সেনা আহতের কথা জানাল সেন্টকম যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব, যুদ্ধ বন্ধে ইরানের পাঁচ শর্ত কী বিশ্ব ইতিহাসের এক অন্ধকার অধ্যায় কালরাত্রি স্মরণে প্রাচ্যনাটের ‘লালযাত্রা’ অনুষ্ঠিত ব্যাটারি যেভাবে সাশ্রয় হবে বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানালো বাংলাদেশ সেই অভয়ার মা-কে নির্বাচনে প্রার্থী করল বিজেপি পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার তেল খুঁজতেই ‘তেল শেষ হয়ে যাচ্ছে’ ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে: কর্মকর্তা পদ্মায় পানির ৯০ ফুট নিচে বাস, ঝড়-বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ ইসরাইলের সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক হামলা পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধারে কাজ করছে ফেরি হামজা