ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে
ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম
ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের
ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করে যুক্তরাষ্ট্র
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে?
বিশ্লেষণ।। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ট্রেড ডিল: কার স্বার্থে, কার বিনিময়ে?
ইসরায়েলের বিরুদ্ধে অভিযান স্থগিতের ঘোষণা ইরানের
ইরান-যুক্তরাষ্ট্র তৃতীয় আলোচনা শেষ, জানা গেল গুরুত্বপূর্ণ তথ্য
ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনার তৃতীয় দফা শনিবার শেষ হয়েছে। আলোচনাকারী দলগুলো নিজেদের রাজধানীতে ফিরে গিয়ে এ নিয়ে আরও বিস্তারিতভাবে পরামর্শ করার সিদ্ধান্ত নিয়েছে।
ইরানের জাতীয় টেলিভিশন ও রেডিওর (আইআরআইবি) এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইরানী ও মার্কিন প্রতিনিধি দলের মধ্যে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা অগ্রসর হয়েছে এবং পারস্পরিক প্রত্যাশা ও দাবি-দাওয়া বিস্তারিত পর্যায়ে পৌঁছেছে’।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘উভয় দলের মধ্যে প্রযুক্তিগত আলোচনা গভীরে পৌঁছেছে এবং তারা এখন আরও পরামর্শের জন্য নিজ নিজ রাজধানীতে ফিরে যাবে’।
অন্যদিকে প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা এবার অন্যান্যবারের তুলনায় বেশি সময় নিয়েছে। তবে এখনো পরিষ্কার নয় যে, এর ফলাফল ইতিবাচক হবে নাকি নেতিবাচক’।
মাসকাটে শনিবারের
তৃতীয় দফার আলোচনায় দুই দেশের বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকও অন্তর্ভুক্ত ছিল। এর আগে, চলমান আলোচনায় ইরানি প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত থাকা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাগাই জানান, আলোচনা ‘গুরুতর পরিবেশে’ অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, ‘উভয় পক্ষই নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানি পারমাণবিক কর্মসূচি ঘিরে আস্থা তৈরির পদক্ষেপ নিয়ে মতবিনিময় করেছে’। আলোচনা শেষে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও একই কথা বলেন। তার ভাষায়, ‘আজকের তৃতীয় দফার আলোচনা আরও বেশি গুরুতর পরিবেশে হয়েছে’। তিনি আরও বলেন, ‘যদিও সাধারণ নীতিমালা ও বিস্তারিত বিষয়ে এখনো কিছু মতপার্থক্য রয়েছে। তবে আমরা যে বিষয়গুলো আশা করছিলাম, সেগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচিত হয়েছে’। এদিকে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা আশানুরূপভাবেই চতুর্থ দফায় গড়িয়েছে। এ নিয়ে
ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের চতুর্থ দফা আগামী শনিবার অনুষ্ঠিত হবে।