ইরান পারমাণবিক অর্জন থেকে পিছু হটবে না, পেজেশকিয়ানের হুঁশিয়ারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫

ইরান পারমাণবিক অর্জন থেকে পিছু হটবে না, পেজেশকিয়ানের হুঁশিয়ারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫ |
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ পারমাণবিক অর্জন থেকে কখনোই পিছু হটবে না বা কোনোভাবেই আপস করবে না। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকিও প্রত্যাখ্যান করেন তিনি। বৃহস্পতিবার আলবোর্জ প্রদেশের কারাজে জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবসের স্মরণ সভা অনুষ্ঠানে এবং এই শিল্পে সর্বশেষ অর্জনের উন্মোচন অনুষ্ঠানে পেজেশকিয়ান এসব কথা করেন। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যত বেশি হুমকি দেবে ইরান তত বেশি শক্তিশালী হবে এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে হবে। ইরানী প্রেসিডেন্ট বলেন, আমরা শান্তি ও নিরাপত্তা চাই এবং আমরা সংলাপের জন্য প্রস্তুত আছি। তবে তা হতে হবে মর্যাদা ও পারস্পরিক সম্মানের ওপর ভিত্তি করে। আমরা আমাদের অর্জন থেকে পিছু হটবো না এবং

আমরা তাদের সঙ্গে আপস করব না। আমরা কখনোই কাউকে আমাদের চিন্তাভাবনা থেকে বিরত রাখতে বা উদ্ভাবনী ও সৃজনশীল হতে বাধা দিতে দেব না। পেজেশকিয়ান আরও বলেন, তেহরান পারমাণবিক বোমা চায় না। পশ্চিমা বিশ্ব বলছে, ‘ইরান পারমাণবিক বোমা তৈরি করতে চায়’। তবে ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির চেয়ে বেশি কর্তৃত্বশীল আর কে হতে পারে, যিনি আনুষ্ঠানিকভাবে ও প্রকাশ্যে ঘোষণা করে বলেছেন যে, আমরা পারমাণবিক বোমা তৈরি করতে চাইছি না? আপনি এটি একশবার যাচাই করেছেন এবং আপনি এটি হাজারবার যাচাই করতে পারেন। তবে জেনে রাখুন, আমাদের সব ক্ষেত্রে পারমাণবিক বিজ্ঞান এবং পারমাণবিক শক্তি প্রয়োজন। ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরান যুদ্ধ চায় না। তবে যে

কোনো সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া হবে কঠোর। পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ‘আমরা যুদ্ধ চাই না, তবে আমাদের প্রিয়জনরা যে জ্ঞান ও শক্তি অর্জন করেছেন, তা দিয়ে আমরা যে কোনো আগ্রাসনের মুখে অত্যন্ত শক্তভাবে দাঁড়াব। তারা যত বেশি আমাদের আক্রমণ করবে, আমরা তত বেশি শক্তিশালী হব; তারা যত বেশি আমাদের হুমকি দেবে, আমরা তত বেশি শক্তভাবে তাদের সামনে দাঁড়াব। আমরা আক্রমণকারী নই এবং আমরা কাউকে আক্রমণ করব না’। সূত্র: ইরনা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু