ইরান থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জুন, ২০২৫

ইরান থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুন, ২০২৫ |
চলমান ইরান-ইসরায়েল সংঘাতের জেরে নিজ দেশের নাগরিকদের ইরান থেকে সরিয়ে নিতে শুরু করেছে ভারত। খবর বিবিসির। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে মঙ্গলবার সকালে জানায়, তেহরান থেকে ভারতীয় ছাত্রছাত্রীদের নিরাপত্তার কারণে দূতাবাসের ব্যবস্থাপনায় সরিয়ে নেওয়া হয়েছে। অন্যান্য ভারতীয় নাগরিক, যারা নিজেদের যানবাহনের ব্যবস্থা করতে পারবেন, তাদেরও উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শহর থেকে সরে যেতে পরামর্শ দেওয়া হচ্ছে। মন্ত্রণালয় এও জানায়, কিছু ভারতীয়কে আর্মেনিয়ার সীমান্ত দিয়ে ইরান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে দূতাবাস। মন্ত্রণালয়ের সূত্র উদ্ধৃত করে ভারতের গণমাধ্যমে লেখা হয়েছে, ইরানের উর্মিয়া শহর থেকে ১১০জন ভারতীয় ছাত্রছাত্রী আর্মেনিয়ার সীমান্তে পৌঁছান সোমবার সন্ধ্যায়। ইরানের আকাশসীমা আগে থেকেই বন্ধ রয়েছে, তাই সেখান থেকে বিমানে করে ভারতীয়দের

সরিয়ে আনা সম্ভব হবে না। সেজন্য আজারবাইজান, তুর্কমেনিস্তান আর আর্মেনিয়ার মতো ইরানের সীমান্তবর্তী অন্যান্য দেশে নিয়ে গিয়ে সেখান থেকে বিমানযোগে দেশে নিয়ে আসা হবে ওই ভারতীয়দের। অন্যদিকে, প্রায় ৬০০ ভারতীয় ছাত্রছাত্রীকে তেহরান থেকে সরিয়ে নিয়ে কুমে নিয়ে যাওয়া হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব মতো ইরানে প্রায় ১০ হাজার ভারতীয় রয়েছেন, যাদের মধ্যে প্রায় ছয় হাজার সেখানে পড়াশোনা করেন। ভারতের যত নাগরিক তেহরানে আছেন, তারা যেন দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের অবস্থান আর যোগাযোগের নম্বর জানিয়ে রাখেন, এই অনুরোধ জানিয়েছে তেহরানের ভারতীয় দূতাবাস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“মৃত্যু হলে দেশের মাটিতেই হোক”: জেল-জুলুমের ঝুঁকি জেনেই শীর্ষ নেতাদের নিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের মোদিবিরোধী তাণ্ডবের পর হেফাজতের উগ্রবাদীদের ধরিয়ে নেওয়া সেই দর্জিকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা চরম দুর্ভোগে রাঙামাটি: বাঘাইছড়িতে পানিবন্দী ২০ হাজার মানুষ, ৬ দিনে ১০৪ পাহাড়ধস রাজনৈতিক অনিশ্চয়তা-অব্যবস্থাপনায় বিদেশি বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ, উদ্বেগে অর্থনীতিবিদরা বন্ধ হয়নি হামে শিশু মৃত্যু, সংখ্যা ছাড়াল ৭৫০ পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে দলীয় পদ গেল জামায়াত নেতার এডিবির প্রতিবেদনে উদ্বেগ: মার্কিন ট্যারিফের ফাঁদে পড়ে চরম বিপর্যয়ে বাংলাদেশের রপ্তানি খাত ঘনিষ্ঠ মিত্র আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ দেখতে চান নেতানিয়াহু অগ্রাধিকার ভিত্তিতে বন্যাদুর্গতদের ত্রাণ দেওয়ার আহ্বান জামায়াত আমিরের এমবাপে-দেম্বেলের গোলে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স থাই বাজারে বাংলাদেশি কসমেটিকস, বাড়ছে বৈশ্বিক গ্রহণযোগ্যতা সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিজের জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি বরিশালে থানায় হামলার ঘটনায় ১৮ জন গ্রেপ্তার দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সেনাবাহিনী ও পুলিশের স্কটে ফিরছেন সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক ভেনিজুয়েলা ভূমিকম্পে নিহত ৩৮৯৯, ক্ষতি ৬.৭ বিলিয়ন ডলার টেকনাফে রোহিঙ্গা ১০০ পরিবারকে নেয়া হলো নিরাপদ স্থানে ঝিনাইদহে নাপিত ডেকে ছাত্রদের চুল কাটলেন সাবেক সভাপতি, অভিভাবক-কর্তৃপক্ষ হাতাহাতি