ইরান-ইসরায়েল যুদ্ধ: শি জিনপিং ও পুতিনের ফোনালাপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুন, ২০২৫

ইরান-ইসরায়েল যুদ্ধ: শি জিনপিং ও পুতিনের ফোনালাপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুন, ২০২৫ |
ইরান ও ইসরায়েলের সংঘাতের বিষয় নিয়ে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এসময় দুই নেতা ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা দ্রুত কমানোর বিষয়ে একমত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ জুন) এ তথ্য জানায় ক্রেমলিন। খবর রয়টার্সের। ক্রেমলিনে পুতিনের সহকারী ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট পুতিন ও শি জিনপিং ‘ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন, যা জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের অন্যান্য নিয়ম লঙ্ঘন করে।’ উশাকভ আরও বলেন, ‘মস্কো এবং বেইজিং উভয়ই মৌলিকভাবে বিশ্বাস করে, বর্তমান পরিস্থিতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত সমস্যাগুলোর কোনো সামরিক সমাধান নেই। এই সমস্যা শুধুমাত্র রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধান করতে হবে।’ চীনের

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, শি জিনপিং ফোনালাপে বলেছেন, পরিস্থিতি শান্ত করতে এই অঞ্চলে ‘বিশেষ প্রভাব’ থাকা ‘প্রধান দেশগুলোর’ কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানো উচিত। শি বলেন, ‘যুদ্ধরত পক্ষগুলো, বিশেষ করে ইসরায়েলকে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধবিরতি ঘোষণা করা উচিত। যাতে যুদ্ধের বিস্তার দৃঢ়ভাবে এড়ানো যায়।’ তিনি দুই দেশের বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়ার আহ্বান জানান। এদিকে রাশিয়া সতর্ক করে বলছে, ইসরায়েল-ইরান সংঘাত সপ্তম দিনে গড়িয়েছে, আরও বাড়লে বিপর্যয় ঘটতে পারে। মস্কো যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের বোমা হামলায় যোগ না দেওয়ার আহ্বান জানিয়েছে। প্রেসিডেন্ট পুতিন সংঘাত শুরু হওয়ার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি বারবার বলেছেন,

রাশিয়া যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত। তবে এখন পর্যন্ত কেউ রাশিয়ার প্রস্তাব গ্রহণ করেনি। শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপে পুতিন তার মধ্যস্থতার প্রস্তাব পুনর্ব্যক্ত করেন। পুতিনের সহকারী উশাকভ জানান, চীনা নেতা প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন। তবে চীনের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে শির এমন সমর্থনের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“মৃত্যু হলে দেশের মাটিতেই হোক”: জেল-জুলুমের ঝুঁকি জেনেই শীর্ষ নেতাদের নিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের মোদিবিরোধী তাণ্ডবের পর হেফাজতের উগ্রবাদীদের ধরিয়ে নেওয়া সেই দর্জিকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা চরম দুর্ভোগে রাঙামাটি: বাঘাইছড়িতে পানিবন্দী ২০ হাজার মানুষ, ৬ দিনে ১০৪ পাহাড়ধস রাজনৈতিক অনিশ্চয়তা-অব্যবস্থাপনায় বিদেশি বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ, উদ্বেগে অর্থনীতিবিদরা বন্ধ হয়নি হামে শিশু মৃত্যু, সংখ্যা ছাড়াল ৭৫০ পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে দলীয় পদ গেল জামায়াত নেতার এডিবির প্রতিবেদনে উদ্বেগ: মার্কিন ট্যারিফের ফাঁদে পড়ে চরম বিপর্যয়ে বাংলাদেশের রপ্তানি খাত ঘনিষ্ঠ মিত্র আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ দেখতে চান নেতানিয়াহু অগ্রাধিকার ভিত্তিতে বন্যাদুর্গতদের ত্রাণ দেওয়ার আহ্বান জামায়াত আমিরের এমবাপে-দেম্বেলের গোলে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স থাই বাজারে বাংলাদেশি কসমেটিকস, বাড়ছে বৈশ্বিক গ্রহণযোগ্যতা সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিজের জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি বরিশালে থানায় হামলার ঘটনায় ১৮ জন গ্রেপ্তার দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সেনাবাহিনী ও পুলিশের স্কটে ফিরছেন সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক ভেনিজুয়েলা ভূমিকম্পে নিহত ৩৮৯৯, ক্ষতি ৬.৭ বিলিয়ন ডলার টেকনাফে রোহিঙ্গা ১০০ পরিবারকে নেয়া হলো নিরাপদ স্থানে ঝিনাইদহে নাপিত ডেকে ছাত্রদের চুল কাটলেন সাবেক সভাপতি, অভিভাবক-কর্তৃপক্ষ হাতাহাতি