ইরান আমার জীবনের প্রতি বড় হুমকি: ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ September, ২০২৪

ইরান আমার জীবনের প্রতি বড় হুমকি: ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ September, ২০২৪ |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দেড় মাসেরও কম সময় বাকি থাকতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার জীবনের ওপর ইরানের তরফ থেকে বড় আকারে হুমকি রয়েছে। ট্রাম্প শিবিরের বরাতে বিবিসি বুধবার জানিয়েছে, ইরানের দিক থেকে হত্যার হুমকি রয়েছে, এমন সম্ভাবনার কথা উল্লেখ করে সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। রিপাবলিকান শিবির থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রকে অস্থিতিশীল করে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে ট্রাম্পকে হত্যার হুমকি রয়েছে ইরানের পক্ষ থেকে। এ বিষয়ে বাস্তবসম্মত ও সুনির্দিষ্ট বিষয়ে সতর্ক করে তাকে ব্রিফ করা হয়েছে। ট্রাম্প বলেন, ইরানের তরফ থেকে আমার জীবনের প্রতি বড় হুমকি রয়েছে। পুরো মার্কিন সেনাবাহিনী পরিস্থিতির

ওপর নজর রাখছে এবং অপেক্ষা করছে। নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ইরান ইতোমধ্যে কিছু উদ্যোগ নিয়েছে যা ব্যর্থ হয়েছে। কিন্তু তারা আবারও চেষ্টা করবে। আমার চারপাশে এখন এত বেশি মানুষ, বন্দুক ও অস্ত্র যা এর আগে আমি কখনোই দেখিনি। নির্বাচনি প্রচারণা চলাকালে পেনিসিলিভিনিয়া অঙ্গরাজ্যে সাবেক প্রেসিডেন্টকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপর আরেক ঘটনায় ট্রাম্পকে হত্যা চেষ্টায় এক ব্যক্তি গলফ কোর্সে ওঁত পেতে ছিল বলে গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন। তবে কোনও ঘটনাতেই ইরানের সম্পৃক্ততার প্রমাণ ওইসব ঘটনার প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বঙ্গোপসাগরের ভূরাজনীতিতে ডিপি ওয়ার্ল্ড-এনসিটি চুক্তির অর্থ কী? চিঠির আবেগ থেকে ডিজিটাল বার্তা: আজ বিশ্ব ডাক দিবস ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ ইরানে ফের মার্কিন হামলার শঙ্কায় বেড়েছে তেলের দাম লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট, জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ এলপিজি কারসাজির শেষ কোথায় নতুন আলোচনা রিকনসিলিয়েশন অক্টোবরে দিনে আক্রান্ত ২০৯৯, মৃত্যু ৭ জন ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই বিশৃঙ্খলা মোকাবিলায় সতর্ক পুলিশ জ্বালানি তেলের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ ২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি! মহানবীকে নিয়ে কটূক্তি, সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে শ্রীলংকান যুবক মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট তালিকাভুক্ত সন্ত্রাসী সেচ্ছাসেবক দলের নেতা বগাকে ধরতে অভিযানে বাধা ডা. শাহাদাতের বিআইডিএস-এর প্রতিবেদন: বিদেশি অনুদানে টান পড়ায় ধুঁকছে ছোট ও মাঝারি এনজিও