ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুল বন্ধ
ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা
চীন-ভারত কৌশলগত অংশীদারিত্ব জোরদারের আহ্বান, স্থগিত আলোচনা চালুর ওপর জোর
বিশ্ববাজারে কমল তেলের দাম
ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ কেন ফুটবল দলের কোচের মতো
যুক্তরাজ্যে তাপপ্রবাহের ‘লাল সতর্কতা’, ৩৯ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা
পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার
ইরানে হামলায় ১০ সীমান্তরক্ষী নিহত
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে এক সন্ত্রাসী হামলায় ১০ জন সীমান্তরক্ষী সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, হামলাটি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্তে সংঘটিত হয় এবং এতে ইরানের আরও কয়েকজন সীমান্তরক্ষী গুরুতর আহত হন।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, হামলাটি জইদান প্রদেশের সিস্তান-বেলুচিস্তান এলাকায় সংঘটিত হয়। এলাকাটি প্রায়ই মাদক পাচারকারী ও চরমপন্থি সন্ত্রাসীদের আক্রমণের শিকার হয়ে থাকে।
তবে হামলাকারীদের পরিচয় বা এর পেছনের কারণ সম্পর্কে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
ইরানি কর্তৃপক্ষ এ ঘটনার দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে।
এদিকে শনিবার ভোরে ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে ইসরাইল। এর মাঝেই ইরানের সীমান্ত
অঞ্চলে এ ধরনের আক্রমণ দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ। ইরানি কর্মকর্তারা সন্ত্রাসী কার্যক্রম ও মাদক চোরাচালান মোকাবিলায় কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। সূত্র: মিডল ইস্ট আই
অঞ্চলে এ ধরনের আক্রমণ দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ। ইরানি কর্মকর্তারা সন্ত্রাসী কার্যক্রম ও মাদক চোরাচালান মোকাবিলায় কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। সূত্র: মিডল ইস্ট আই



