ইরানে যে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে ইসরায়েল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪

ইরানে যে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে ইসরায়েল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪ |
গাজা ও লেবাননে ইসয়ায়েলের হামলার জবাবে ইসরায়েলে বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আরও বড় আকার ধারণ করার আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে ইসরায়েল বলেছে, ইরানের হামলার প্রত্যুত্তর দেবে তারা। দেশটির প্রধান মিত্র যুক্তরাষ্ট্রও ইসরায়েলকে রক্ষা করার ঘোষণা দিয়ে বলেছে ইরানকে পরিণতি ভোগ করতে হবে। ইরানের ঠিক কোন জায়গাগুলোকে লক্ষ্যবস্তু বানাতে পারে ইসরায়েল তা নিয়ে এখন আলোচনা তুঙ্গে। বেলজিয়ামভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান সংক্রান্ত পরিচালক আলী ভায়েজ আল জাজিরাকে বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতেই হামলার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে তেহরান বলেছে, মিসাইল হামলার জবাবে ইসরায়েল যদি কোনো ধরনের পাল্টা হামলা চালায় তবে ইরান আরও ভয়াবহ

হামলা চালাবে। তবে আলী ভায়েজ মনে করেন, ইরানের সঙ্গে তৈরি হওয়া সংকট কূটনৈতিকভাবে সমাধান হলে তা ইসরায়েল মোটেও পছন্দ করবে না। তার মতে, ইরানের মিত্র হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। এ কারণেই ইরানের পরমাণু কর্মসূচির স্থাপনাগুলোতে হামলার সম্ভাবনা এখন সবচেয়ে বেশি। তিনি আরও বলেন, ইসরায়েলকে রক্ষায় কাজ করছে ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সেনা। এই পরিস্থিতিতে ইরানে পরমাণু কর্মসূচিতে হামলা চালানোর এমন সুযোগ ইসরায়েলের সামনে আর নাও আসতে পারে। তবে ইরানের যেখানেই হামলা হোক সেটা যে মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই আলী ভায়েজের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এনসিটিবিতে দুর্নীতির পাহাড়: এক বছরে ২৭১১ কোটি টাকার মহালুটপাট আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার এ বি জুবায়ের ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক আন্ডারওয়ার্ল্ডে ভাড়াটে খুনিদের দাপট পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল টানা তিন দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ১৭ শতাংশ উৎপাদন কর্মসংস্থান ধরে রাখাই বড় চ্যালেঞ্জ দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে